বিনোদন

ঈদুল আযহায় চ্যানেল আইয়ে সাত সিনেমা

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ ও বিনোদন পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহায় চ্যানেল আইয়ে সাত সিনেমার ছবি ও পোস্টারসমূহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তবে সবার আগ্রহের শীর্ষে থাকে সাত দিনব্যাপী চলচ্চিত্র! আসছে ঈদেও হচ্ছে না ব্যতিক্রম। ঈদের সাত দিনেই সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দারুণ সব চলচ্চিত্র। এরমধ্যে পাঁচটি চলচ্চিত্র নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত, আর বাকি দুটি সিনেমা একেবারে নতুন:

সড়কে বসে গিটার বাজাচ্ছেন তিনজন শিল্পী, পাশে বসে একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ ঈদের দিন: ‘টেলিভিশন’ ছবিটি দেখানো হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

ঈদের ২য় দিন: নতুন ছবি ‘হলুদবনি’ দেখানো হবে ঈদের ২য় দিন। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন তাহের শিপন (বাংলাদেশ) ও মুকুল রায় চৌধুরী (ভারত)। এতে অভিনয় করেছেন পাওলি দাম, পরমব্রত, নুশরাত ইমরোজ তিশা প্রমুখ।

Two people engaged in a serious conversation in a room. Channel i News - চ্যানেল আই নিউজ ঈদের তৃতীয় দিন দেখানো ‘পিঁপড়াবিদ্যা’। অভিনয়ে শিনা চৌহান, নুর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মউ দেবনাথ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন বাংলাদেশের আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ব্যাচেলর’। এতে অভিনয় করেছিলেন অপি করিম, ফেরদৌস, শাবনূর, হুমায়ূন ফরিদী, ইলোরা গহর প্রমুখ।

ঈদের ৫ম দিন থাকছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, মোর্শারফ করিম, রাশেদ আহমেদ তপু, আবুল হায়াত প্রমুখ।

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ ঈদের ৬ষ্ঠ দিন: নতুন ছবি ‘মাটির প্রজার দেশ’ প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন। পরিচালনায় ইমতিয়াজ আহমেদ বিজন। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, আবদুল্লাহ রানা, শিউলি আখতার, মনির আহমেদ, রমিজ রাজু প্রমুখ।

ঈদের ৭ম দিন দেখানো হবে‘মেড ইন বাংলাদেশ’। অভিনয়ে জাহিদ হাসান, তানিয়া আহমেদ, শহিদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, সালেহ আহমেদ, মারজুক রাসেল, তিন্নি, হাসান মাসুদ প্রমুখ।

বিষয়:ঈদ ২০২০ চঞ্চল চৌধুরী চ্যানেল আই নুশরাত ইমরোজ তিশা পরমব্রত পাওলি দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…