চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদগাহের পরিবর্তে মসজিদে হবে ঈদের জামায়াত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ৩০, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
কাশ্মীরে ঈদ-১৪৪ ধারা

করোনা পরিস্থিতিতে আগামী ১ আগস্ট সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

করোনায় মুসল্লীদের জীবন ঝুঁকি বিবেচনায় নিয়ে এবারের পবিত্র ঈদুল আযহার জামায়াত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক ঈদ জামায়াত আদায় করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শর্তসাপেক্ষে ঈদ জামায়াত মসজিদে আদায়ের জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

করোনা পরিস্থিতির কারণে গত ঈদুল ফিতরের জামায়াত ঈদগাহে আদায় না করে মসজিদে আদায় করা হয়েছিল।

মন্ত্রণালয় সূত্র জানায়, এবার পবিত্র ঈদুল আযহার নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লীরা প্রত্যেকে নিজ-নিজ দায়িত্বে বাসা থেকে জায়নামাজ নিয়ে আসবেন।

Reneta

প্রত্যেককে নিজ-নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসবেন এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদে ওযুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।
জামায়াতে আসা মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করতে পারবেন না মুসল্লীরা।
ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

শিশু, বৃদ্ধ, যে কোন ধরণের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করবেন না বলে ধর্মমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সর্বসাধারণের সুরক্ষার নিশ্চতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে মুসল্লীদের।

করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদের নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় বলেছে, পশু কোরবানীর ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটি উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করবেন।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাআত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।
জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদগাহমসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT