আন্তর্জাতিক

ই-মেইল বিতর্ক উন্মত্ততা: হিলারি

ই-মেইল বিতর্ক উন্মত্ততা: হিলারি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ব্যাক্তিগত ই-মেইল ব্যবহার করার কারণে ক্ষমা চাওয়ার দরকার নেই। এই ইমেল ব্যববহারের ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্টের পূর্ব অনুমতি ছিলো বলেও জানান তিনি।

তার ইমেইল নিয়ে বিতর্ককে ‘উন্মত্ততা’ উল্লেখ করে তিনি বলেন, এই কারণে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কোনো প্রভাব পড়বে না।

তবে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত কাজে আলাদা আলাদা ই-মেইল ব্যবহার করা উচিত ছিলো বলে মনে করেন হিলারি।

পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে রাষ্ট্রীয় কাজ করায় সমালোচনার মুখে আছেন হিলারি ক্লিনটন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, তারা হিলারির মেইল থেকে কোনো তথ্য চুরির আলামত পায়নি।

বিষয়:হিলারি ক্লিনটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…