চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-বাণিজ্যকে নিয়মের মধ্যে আনতে চায় সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

সময়ের সাথে তাল মিলিয়ে দেশে ই-বাণিজ্যের প্রসার ঘটাতে চায় সরকার। তাই কীভাবে ই-বাণিজ্যকে সময়োপযোগী নিয়ম-নীতির মধ্যে আনা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে কিভাবে কীভাবে এই ধরনের ব্যবসাকে নিয়মের মধ্যে আনা যায় সে বিষয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের মধ্যে বৈঠক করে আলোচনা করা হয়েছে।

বৈঠকে বলা হয়, ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই বৈঠকে ই-বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে থেকে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করার তাগিদ দেয়া হয়। এসব প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে অনলাইন ভিত্তিক এসব বাণিজ্যের প্রসার ঘটাতে গিয়ে যেন কোনো ভোক্তা প্রতারিত না হয় সেদিকে কঠোরভাবে নজরদারি করতে বলা হয়েছে।

Reneta

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকার চায়, দেশের ই-বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একটা সঠিক নিয়ম-নীতির মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করুক।

ই-ভ্যালির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তিনি বলেন, যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে এফটিএ অনুবিভাগের যুগ্ম সচিব আবদুছ সামাদ আল আজাদকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি তদন্তের কাজ শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-বাণিজ্যই-ভ্যালিবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT