ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পৃথক বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দেশটির হাজ্জাজ প্রদেশের একটি বোতল তৈরির কারখানায় চালানো হামলায় সেখানে কর্মরত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র হামলার বিষয়টি অস্বীকার করেছেন। ওদিকে রাজধানী সানায় চালানো অপর এক বিমান হামলায় চারজন নিহত হয়েছে।
গত মার্চ থেকে হাউদি বিদ্রোহীদের হটাতে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। অভিযানে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হয়েছে।







