চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৯০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A
Armed soldiers in a pickup truck in desert terrain. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের মারিব অঞ্চলে সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত ৯০ জন নিহত হয়েছেন।

তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এর খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে উভয় পক্ষের যোদ্ধা রয়েছেন।

সরকারি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল শনিবার দেশটির সরকারি সেনাবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

Banglabid

খবরে বলা হয়, শিয়া বিদ্রোহীরা সৌদি জোট সমর্থিত সরকারি বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি মারিব অঞ্চল দখল করতে গত মাসে ব্যাপক আক্রমণ শুরু করে। ২৪ ঘণ্টায় তেল সমৃদ্ধ অঞ্চলটিতে দুই পক্ষের সংঘর্ষে সরকারি দলের ৩২ জন নিহত হয়। এছাড়া সৌদি জোটের বিমান হামলায় ৫৮ হুতি বিদ্রোহী নিহত হয়।

সরকারি বাহিনী জানায়, ছয়টি ফ্রন্টে এই যুদ্ধে সরকার সমর্থিত বাহিনী হুতিদের পাল্টা আক্রমণ করতে সক্ষম হয়েছে। ইরান সমর্থিত হুতিরা মারিব শহরের শুধুমাত্র উত্তরপশ্চিম কাসারা ফ্রন্টে অগ্রসর হতে সক্ষম হয়েছে।

মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো সরকার সমর্থিত বাহিনীর জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে। একই সঙ্গে হাজার হাজার বেসামরিক নাগরিকের জন্যও এটি বিপর্যের কারণ হবে। বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকরা মরুভূমি সংলগ্ন নির্জন ক্যাম্পে বসবাস করছে। এছাড়া এটা সৌদি আরবের জন্য বড় ধাক্কা হবে।

Reneta

সাম্প্রতিক সময়ে সৌদি আরব প্রতিনিয়ত হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার শিকার হচ্ছে। শুক্রবারও সৌদি বিমান বাহিনী কয়েকটি ড্রোন হামলা প্রতিহতের কথা জানায়। এমনই এক ড্রোন হামলায় ১০ বছরের এক শিশুসহ দুই বেসামরিক নাগরিক আহত হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন গত সোমবার হুতিদের প্রতি মারিবে আক্রমণ না চালানোর আহ্বান জানান। তিনি ইয়েমেনে ১৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দেন।

তবে তিনি আরও বলেন, ‘শুধু সাহায্য দিলে সংঘর্ষ থামবে না। যুদ্ধ শেষ করেই কেবল ইয়েমেনে মানবিক সংকট শেষ করতে পারি। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংঘর্ষহুতি বিদ্রোহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত চায় মিয়ানমার

পরবর্তী

নিউজিল্যান্ডে ছোট সংগ্রহে ‘বড়’ সিরিজ হারল অজিরা

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে ছোট সংগ্রহে ‘বড়’ সিরিজ হারল অজিরা

অভিনেতা রুবেল খান ক্যামেরার সামনে তর্করত্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবির শুটিং শুরু করেছেন ইনারিতু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT