চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলুন স্টাফ ইয়াসিন থেকে টিকটকে ‘অপু ভাই’ হওয়ার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২০
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

টিকটকে ‘অপু ভাই’ নামে পরিচিত অপুকে এলাকায় ইয়াসিন নামে চেনে গ্রামের মানুষ। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর ইয়াসিনকে এলাকাবাসী নতুনভাবে অপু নামে জানে। ইয়াসিন আরাফাত অপুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নে। 

ছোটবেলায় বাবা-মায়ের ডিভোর্স হয়ে গেলে সোনাইমুড়ি পৌরসভার কৌশল্যারবাগ গ্রামে নানার বাড়িতে বড় হয় সে। সেখানে কোশল্যারবাগ তালিমুল কোরআন নূরানী কাওমী মাদ্রাসায় ১০ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। অভাব অনটনের কারণে বেশিদূর পড়ালেখা করতে পারেনি। কিছুদিন কাজ শিখে করে মোবাইল ও টিভি মেকানিকের কাজ। এরপর কাজ করে সোনাইমুড়ি বাজার ও জেলা শহরের বিভিন্ন সেলুন দোকানে।

অপুর ছোট ভাই আরাফাত অন্তর জানায়, অপুকে অন্য এলাকায় কয়েকটি টিকটক গ্রুপ কয়েক দফা মারধর করার চেষ্টা করে। কারণ তার মতো সেলিব্রেটিকে মারধরের ভিডিও আপলোড করলে ভাইরাল হবে।

এলাকাবাসী জানায়, গত দুই বছর যাবত অপু এলাকায় দল বেধে ঘুরে এবং মোবাইলে ভিডিও বানায়। তার সাথে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কিশোর-তরুণরা এসে ভিডিও বানাতো। অনেকসময় ঢাকা থেকে গাড়ি রিজার্ভ করেও অনেক তরুণ আসতো। এতদিন এসব ভিডিও বানানোর ক্ষেত্রে এলাকাবাসী তার মাঝে খারাপ কিছ কখনও দেখেনি।

কোশল্যারবাগ গ্রামে দেখা যায় অনেক তরুণ অপুর স্টাইলে হেয়ার কাট দেয়। একজন কিশোর অবশ্য স্বীকার করলো সে অপুর ভক্ত। তাই এ ধরনের হেয়ার স্টাইল করেছে।

শার্প ইমেজ সেলুনের মালিক আশরাফ উদ্দিন নিপু জানায়, সেলুনে অপু ভালো কাজ করতো। টিকটক লাইকিতে আসক্ত হওয়ার পর থেকে সে উদাসিন হয়ে পড়ে। টিকটক লাইকি কর্তৃপক্ষ আরো সুন্দরভাবে ভিডিও বানানোর জন্য তাকে ফ্লাশ লাইটসহ বিভিন্ন কিছু গিফট করে। সেলুনের মালিক আশরাফ যুবসমাজকে রক্ষার জন্য টিকটক লাইকি ব্যবহারে আরো নিয়ন্ত্রণ আরোপের দাবি জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT