মাদকদ্রব্য ইয়াবা সেবনের দায়ে শরীয়তপুর কারাগারের ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে কারা অধিদপ্তর।
চাকরিচ্যুত কারারক্ষীরা হলেন- মো: সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার এ ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, চাকরিচ্যুত তিন কারারক্ষীর ইয়াবা সেবনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সে কারণে কারারক্ষীদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে কারা অধিদপ্তর।
এছাড়াও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ কারারক্ষীকে দেশের বিভিন্ন স্থানে শাস্তিমূলক বদলি করেছে কারা অধিদপ্তর।







