অপরাধ

ইয়াবা পাচারের দায়ে ২ রোহিঙ্গা যুবকের ১০ বছরের কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে ২ রোহিঙ্গা যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফাইল ফটো

ইয়াবা পাচারের দায়ে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ আদালতের (প্রথম) বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মোঃ ইউনুছের ছেলে মোঃ ইউসুফ।

যুগ্ম দায়রা জজ আদালতের (প্রথম) পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, এই দুই যুবককে ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবা সহ আটকের পর টেকনাফ থানায় হস্তান্তর করে বিজিবি। মাদক পাচারের দায়ে বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

ওই মামলায় তাদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে আরও ৩ মাস করে সাজা দেওয়া হয়েছে।

বিষয়:ইয়াবা পাচার রোহিঙ্গা যুবক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…