চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইস্তানবুলে আজ থেকে শুরু হচ্ছে ইউক্রেন-রাশিয়া তিনদিনের শান্তি আলোচনা। ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে তারা প্রস্তুত রয়েছে। একই সাথে পূর্বাঞ্চলীয় ডনবাসের মর্যাদা নিয়ে আপোষেও প্রস্তুত রয়েছে কিয়েভ।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টকে ফোনালাপে আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে একীভূত হতে লুহানস্কে গণভোটের ঘোষণা দিয়েছেন অঞ্চলটির প্রধান। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর যুদ্ধ বন্ধে চলছে একের পর এক আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। এরই অংশ হিসেবে ইস্তানবুলে আজ আবারও শান্তি আলোচনায় বসবে ইউক্রেন ও রুশ কর্মকর্তরা। এর আগে রুশ সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে, শান্তি চুক্তির জন্য ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন ভলোদিমির জেলনস্কি। চুক্তি অবশ্যই তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চিতের পাশাপাশি গণভোটে অনুমোদিত হতে হবে বলে জানান তিনি।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান সতর্ক করে বলেছেন, রাজধানী কিয়েভ দখল ও বৈধ সরকারকে উৎখাতে ব্যর্থ হয়ে কোরিয়ার মতো ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করতে চাইছে রাশিয়া। এর আগে রাশিয়ার সাথে একীভূত হতে লুহানস্কে গণভোট আয়োজনের কথা জানান অঞ্চলটির প্রধান। তবে ওই ভোটের কোনো বৈধতা থাকবে না বলেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে মস্কো। সমালোচনা করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ আইনপ্রনেতারাও। বাইডেনের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও কঠিন এবং বিপজ্জনক করে তুলেছে বলছেন মার্কিন কর্মকর্তারা।

একদিকে যুদ্ধ বন্ধে চলছে আলোচনা অন্যদিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষন। চেরনিহিভ শহরটি রুশ বাহিনী পুরোপুরি ঘিরে রেখেছে। কিয়েভের পাশে আরো একটি শহর দখলের দাবি করেছে রুশ বাহিনী। মারিউপোল থেকে জোরপূর্বক হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে ইউক্রেন।

Reneta

জাতিসংঘ বলছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে এক হাজার ১১৯ জন বেসামরিক নিহত এবং আহত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন বেসামরিক নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধশান্তি আলোচনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT