নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠন নাম জমা দিয়েছে। ব্যক্তি পর্যায় ও রাজনৈতিক দল মিলিয়ে পাঁচ শতাধিক মানুষের তালিকা এসেছে সার্চ কমিটির কাছে। বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দেয়নি। আগামী দু’দিন বিশিষ্টজনদের সাথে বৈঠক করে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পাঠাবে সার্চ কমিটি।






