রাজনীতি

ইসি কারো আবদার শুনবে না, সংবিধান অনুযায়ী কাজ করবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সব আবদার না রাখতে ইসিকে খালেদা জিয়ার আহ্বানের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন কারো আবদার শুনবে না। সংবিধান অনুযায়ী কাজ করবে ইসি।

রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য জেল খাটছেন সেখানে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বিরোধী নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের সম্পর্ক কী।

শনিবার দলীয় নেতা কর্মীদের সম্মানে আয়োজিত ইফতারে দেওয়া বক্তৃতায় আওয়ামী লীগের সব আবদার না রাখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান খালেদা জিয়া। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিরোধী নেতাকর্মীদের দমন-পীড়ন বন্ধের আহ্বানও জানান তিনি।

বিষয়:ইসিওবায়দুল কাদের
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…