চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির সঙ্গে বিএনপির সংলাপ প্রস্তাবনায় কী থাকছে?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:২০ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি সংলাপে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছেন দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সংলাপে কোন বিষয়ের উপর প্রস্তাব করা হবে সেই বিষয়ে রিজভী কিছু না বললেও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনের নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন করা এবং নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের বিষয়ে তাদেরকে প্রস্তাব করা হতে পারে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন: আমরা আগামী ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছি। বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ গ্রহণ করবে। তবে সংলাপে কোন বিষয়ের উপর প্রস্তাব করা হবে সে বিষয়ে অবশ্য রিজভী কিছু বলেননি।

সংলাপের বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা শক্তিশালী নির্বাচন কমিশন চাই। নির্বাচন কমিশনের নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন করতে চাই। সেই সঙ্গে নির্দলীয় একটি সহায়ক সরকার ছাড়া যে এদেশে নির্বাচন সম্ভব নয় তা মনে করাতে চাই।

Banglabid

দুদু আরও বলেন: এ বিষয়ে আমাদের একটি প্রতিনিধি দল কাজ করছে। কোন কোন বিষয়ে প্রস্তাবনায় রাখা সেই বিষয়ও তারা ঠিক করছেন।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই মাসের শেষের দিকে সংলাপ শুরু করে ইসি। তখন থেকেই বিএনপি সংলাপের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে বলে জানা যায়। এমনকি দলের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে নিয়ে এ বিষয়ে কমিটিও গঠন করা হয়। দেশের বর্তমান বাস্তবতায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী প্রস্তাবনা দেয়া যায় তার খসড়া প্রণয়নের জন্য তাদের দায়িত্ব দেয়া হয়।

বিএনপির বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রস্তাবনায় মূল দাবি থাকবে সকল দেলের জন্য লেভেলে প্লেয়িং ফিল্ড তৈরি করা। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা, নির্বাচন কমিশন শক্তিশালী করতে গণপ্রতিনিধিত্ব আইনের (আরপিও) পাঁচটি ধারা সংশোধনের প্রস্তাব করবে দলটি।

Reneta

এছাড়া নির্বাচন কমিশন শক্তিশালী করতে কমিশনের নিজস্ব সচিবালয় গঠন, কমিশনের নিরপেক্ষতা নিশ্চিতকরণ, কমিশনের আর্থিক স্বাধীনতা, দলীয় মনোভাবাপন্ন নির্বাচনী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের অপসারণ, নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে নতুন সরকাারি দায়িত্ব গ্রহণ পযন্ত সরকারের স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা, নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, ভোটার তালিকা হালনাগাদ এবং নতুন ভোটার তালিকায় নিবন্ধীকরণযোগ্য সব নাগরিক যেমন রাজনৈতিক নেতা-কর্মী, কারাবন্দি, নানা মামলায় যুক্ত ব্যক্তি ও নেতা-কর্মীদের ভোটার করার বিষয়ে প্রস্তাব থাকবে বিএনপির।

এর বাইরে নির্বাচন অনুষ্ঠানের ৭ দিন আগে আন্তর্জাতিক সংস্থা, বিদেশি পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত পর্যবেক্ষকদের নাম ও তালিকা প্রকাশ করার প্রস্তাবও থাকতে পারে।

এ বিষয়ে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন: ইসির সঙ্গে সংলাপে কি নিয়ে আলোচনা হবে তা এখন বলতে পারবো না। চলমান আন্দোলনের দাবি-দাওয়াগুলো প্রাধান্য পাবে। আরও গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব আছে, যা এখন বলতে পারছি না। এসব প্রস্তাব আমাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঠিক করেছে। সংলাপের পর আপনারা তা জানতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের বোঝা বহন করা আর সম্ভব নয়: ওবায়দুল কাদের

পরবর্তী

৫১ বছর ধরেই আগলে রেখেছেন দিলীপকে

পরবর্তী
দিলীপ কুমার ও সায়রা বানু

৫১ বছর ধরেই আগলে রেখেছেন দিলীপকে

অস্কার বিষয়ক জরুরি বৈঠকে হার্ভার কেলেঙ্কারির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্ভের যৌন কেলেঙ্কারি নিয়ে অস্কারে জরুরি বৈঠক

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT