চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণার সময় কমাতে ইসির নির্দেশ পক্ষপাতদুষ্ট: মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন: সভা শেষ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সময় দিয়েছে নির্বাচন কমিশন।

নির্ধারিত সময়ের আগেই বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে প্রচারণা শেষ করার নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জীর তোপের মুখে পড়ে বলে হিন্দুস্থান টাইমস জানিয়েছে।

মমতা ব্যানার্জী বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অশোভন, অনৈতিক এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। কেন প্রচারণা বন্ধের জন্য নির্বাচন কমিশন ২৪ ঘণ্টা অপেক্ষা করবে? এর মানে বৃহস্পতিবার রাতে প্রচারণার সময় শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদিকে তার দুটি নির্বাচনী প্রচারণা শেষ করার সময় দেয়া হলো।

বিবিসি জানিয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কমিশন বুধবার সিদ্ধান্ত নিয়েছে, আগামিকাল (বৃহস্পতিবার) রাত ১০টার মধ্যেই সব রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।

এ রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। সেদিন রাজধানী কলকাতা ও তার আশেপাশের আসনগুলোতে ভোটগ্রহণ হবে। এর জন্য প্রচারণা চলার কথা ছিল শুক্রবার বিকাল পর্যন্ত।

অন্যদিকে প্রচারণার সময় শেষ করার নির্দেশনা দেয়ার পাশাপাশি ‘নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপে’র গুরুতর অভিযোগ এনে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন।

Reneta

পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (সিআইডি) রাজীব কুমারকেও দায়িত্ব থেকে ছুটি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে।

আবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো’তে হামলার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙার ঘটনায় পরস্পরকে দুষছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।

এ ঘটনাকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা বিরাজ করছে কলকাতায়। এরই মধ্যে অমিত শাহ সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার অমিত শাহ সংবাদ সম্মেলন করে বলেন, মঙ্গলবারের রোড শো’তে হামলাএবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ভাস্কর্য গুঁড়িয়ে দেয় তৃণমূল সমর্থকরা। এমন বিশৃঙ্খলা ঘটিয়ে লোকসভা নির্বাচনে একটা ইমেজ তৈরি করতে চেয়েছেন মমতা ব্যানার্জি।

ঘটনার সঠিক তদন্তের জন্য নয়াদিল্লিতে বিজেপি নেতাকর্মীরা মানববন্ধন করেন। কলকাতার ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করা হয় ওই মানববন্ধন থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিমমতা ব্যানার্জীলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT