চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির কাছে সুশীল সমাজের দাবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছে বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৪৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

আওয়ামী লীগকে সরানোর কোন বিকল্প নেই জানান মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সুশীল সমাজ স্পষ্ট বলেছেন, সহায়ক সরকার ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারা সেনাবাহিনী মোতায়েনের কথাও বলেছেন। আমরাও তা বলি। প্রত্যেকটি দলকে নির্বাচনে সমান সুযোগ দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। তিনি ছাত্রলীগ করেছেন, জনতার মঞ্চের নেতা ছিলেন। কাজেই তিনি সরকারের আজ্ঞাবহ। তাই তার অধীনে কোন নির্বাচন মানুষ মেনে নেবে না।

মানুষেরর জীবনের নিরাপত্তা এবং দেশ রক্ষার জন্য আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর কোন বিকল্প নেই বলে মন্তব্য তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশ মেনে বদ্ধ ঘর ছেড়ে নেতাকর্মীদের রাস্তায় নামতে হবে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই আইন বহির্ভূত হত্যা সংঘটিত হয়, প্রতিমুহুর্তে আইন লংঘন হয়। প্রধান বিচারপতি স্বয়ং প্রতিদিন তার বক্তব্যে সরকারের মুখোশ উন্মোচন করছেন। কিন্তু সরকার মিথ্যাচার করেই চলেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পান খেয়ে মুখ রাঙালেন শাহরুখ

পরবর্তী

দুঃখ প্রকাশ করে ‘অতিউৎসাহী’ পুলিশ ও ঢাবিকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী

পরবর্তী

দুঃখ প্রকাশ করে ‘অতিউৎসাহী’ পুলিশ ও ঢাবিকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী

কাজল-শাহরুখ

বলিউডে পঁচিশ বছর পূর্তিতে নস্টালজিক কাজল

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT