আন্তর্জাতিক

ইসলাম নয়, চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ: ওবামা

ইসলাম নয়, চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ: ওবামা

ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে চালানো হামলাকে সন্ত্রাসবাদ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওই হামলাকারীরা যে সংগঠনের সমর্থক বলে দাবী করেছে, সেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হবে।

এই সন্ত্রাসী গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধকে আমেরিকা ও ইসলাম ধর্মের মধ্যেকার লড়াই হিসেবে দেখাটা উচিৎ হবে না বলেও মন্তব্য করে কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার মুসলমানদের অংশ নেবারও আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের এক ক্রিসমাস পার্টিতে চালানো ওই হামলার প্রতিক্রিয়ায় ওভাল অফিসে বসে বিরল এই ভাষণ দেন প্রেসিডেন্ট ওবামা।

গত বুধবার বন্দুকধারী এক দম্পতি হামলায় ১৪ জন নিহত হন। পরে সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক নামের ওই দম্পতি পুলিশের গুলিতে নিহত হয়।

তদন্তে জানা যায়, তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেয়া পোস্টে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিলো।

ওবামা অবশ্য তার ভাষণে বলেন, হামলাটি সংগঠিত করবার পেছনে কোনও বিদেশী শক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

বিষয়:আইএস ক্যালিফোর্নিয়া বন্দুকধারীর হামলা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…