চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামের দাওয়াত নিচ্ছেন শাকিব খান?

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:৩২ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্র জগতের মানুষদের নিয়ে অনেক নেতিবাচক ধারনা রয়েছে আম জনতার মধ্যে। তবে সেসব ছাপিয়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে এবার দেখা গেল ইসলামের দাওয়াতে নিতে।

সম্প্রতি মুফতি উসামার সঙ্গে দেখা করে ইসলামের দাওয়াত নিয়েছেন শাকিব। কিছুক্ষণ বসে তারা ধর্মীয় আলাপও করেছেন। এমন কয়েকটি স্থিরচিত্র এসেছে চ্যানেল আই অনলাইনের কাছে।

শাকিবকে দেখা যাচ্ছে, পাঞ্জাবি ও পায়জামা পরে মুফতি উসামার কথা মনযোগ দিয়ে শুনছেন শাকিব খান।

খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি উসামার সাথে শাকিব খানের অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। ধর্মীয় যে কোনো ব্যাপারে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমাম উসামার পরামর্শ নিতেন শাকিব।

ওই হুজুরকে সঙ্গে নিয়ে শাকিব খান ২০১৬ সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন।

এ ব্যাপারে শাকিব খানের যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে দেশসেরা এই নায়কের ঘনিষ্ঠজন চ্যানেল আই অনলাইনকে জানায়, রূপালি পর্দার নায়ক হিসেবে শাকিব যেমন হোক না কেন, বাস্তব জীবনে তিনি ভীষণ ধর্মভীরু।

Reneta

তিনি নামাজ আদায় করেন, রোজা পালন করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দেন। এর আগে পবিত্র মক্কা নগরী থেকে হজ্জও আদায় করেছেন।

গেল বছরের ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল সহ অন্য ক্রিকেটারদের সাথে ওমরাহ পালন করতে দেখা গিয়েছিলেন মুফতি উসামাকে।

একাধিকবার দেখা গেছে, মুফতি উসামা শোবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামদের দাওয়াত দিয়ে থাকেন। এবার সেই হলো যোগ হলো শাকিব খানের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT