চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী ব্যাংকিং উইন্ডো খুলবে মার্কেন্টাইল ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
অর্থনীতি
A A

চলতি বছরেই বেসরকারি খাতে মার্কেন্টাইল ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলাবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা।

রোববার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সাহিদ রেজা বলেন, যেহেতু বাংলাদেশের বেশির ভাগ মানুষ মুসলিম, যাদের ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আকর্ষণ রয়েছে। তাই চলতি বছরেই আমরা মার্কেন্টাইল ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার চেষ্টা করছি। এই জন্য জোর প্রক্রিয়ায় কাজ চলছে।

এছাড়াও মোবাইল ব্যাংকিং ও এজন্ট ব্যাংকিংয়ের সনদ পাওয়ার অপেক্ষায়ও রয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যাংকটির চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংক ঋণের সরল সুদ বাস্তবায়নে আমরা আগ্রহী। চক্রাকারে যে সুদ বাড়তে থাকে তা গ্রাহকদের জন্য কষ্টদায়ক। তবে মার্কেটে টিকে থাকতে হলে সব ব্যাংককেই উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে। তা না হলে এককভাবে চালু করলে আমরা পিছিয়ে পড়বো। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

ব্যাংকের সার্বিক পরিস্থিতি
সাহিদ রেজা বলেন, আমরা ১১ লাখ সদস্যের পরিবার নিয়ে খুব ভালো আছি। আমাদের ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে। এর কোন সংকট নেই। পাশাপাশি অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) রয়েছে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যেই ৮৫ দশমিক ৯৬ শতাংশ। বর্তমানে আমাদের ব্যাংকে ঋণের গড় সদুহার ৯ দশমিক ৬ শতাংশ। তবে এটাকে আমরা আরো নিচে নামিয়ে আনার চেষ্টা করছি।

Reneta

তিনি আরও জানান, এটিএম বুথের জালিয়াতি নিয়ে আমর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করি আমাদের ব্যাংকের ১৬৯ টি বুথে কোনো ধরনের দু:সংবাদ শোনা যাবে না। ২০১৯ সালের মে শেষে মার্কেন্টাইল ব্যাংকের আমানতের পরিমাণ ২৪ হাজার ৪০৭ কোটি টাকা। ঋণ ও অগ্রিম ২২ হাজার ৮৪০ কোটি টাকা। মুনাফা ২৫৮ কোটি টাকা, আমদানি ৮ হাজার ২৮৪ কোটি ও রপ্তানি ৭ হাজার ৬৪ কোটি টাকা। এই সময় পর্যন্ত এমবিএল রেমিট্যান্স সংগ্রহ করেছে ১ হাজার ৬৬৫ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৯’পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা নির্বাচিত চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। এ সময় তিনি ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’ পাওয়া পাঁচজন তরুণ ও মেধাবী ব্যাংকারের নামও ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, আগামী ১৭ জুন রাজধানীর একটি হোটেলে গ্রাহক ও সুধী সমাবেশে পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠান এবং নির্বাচিত পাঁচজন তরুণ ও মেধাবী ব্যাংকারকে পুরস্কৃত করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

নির্বাচিত পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠান
মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৯’পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো শিক্ষায় ড. তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধ ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ), শিল্প ও বাণিজ্যে আবুল কাশেম (আবুল খায়ের গ্রুপ) ও ক্রীড়ায় মো. মোশাররাফ হোসেন খান (সাঁতার)। তাদের প্রত্যেককে দুই ভরি ওজনের স্বর্ণপদক, তিন লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে।

এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য যারা নির্বাচিত
‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’এর জন্য নির্বাচিতরা হলেন, আইএফআইসি ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জল কুমার সিংহ, এবি ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম হোসেনুজ্জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাওহীদ খান মজলিস ও ব্যাংক এশিয়া লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরাফাত হোসেন। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অুনষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লি. এর চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক মোরশেদ আলম এমপি, আনোয়ারুল হক ও মোশাররফ হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী ব্যাংকিংব্যাংকমার্কেন্টাইল ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT