অর্থনীতি

মার্কেন্টাইল ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের লোগো, ব্যাংকের নাম ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অফিসিয়াল লোগো, যেখানে ব্যাংকের নাম ও স্লোগান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেটা সেন্টার স্থানান্তরের কাজের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৫ দিন মার্কেন্টাইল ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে ব্যাংকের আবেদনে সম্মতি দেয়া হয়েছে।

বিষয়:বাংলাদেশ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লেনদেন বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…