চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামিক সম্মেলন শেষে কঠোর নিরাপত্তায় ইসরায়েলে ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২২, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে অংশগ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ডেও সফর করবেন তিনি।

ইসরায়েল-ফিলিস্তিনে দু’দিনের সফরে ট্রাম্প দু’দেশের নেতৃবৃন্দের সঙ্গেই আলোচনায় বসবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের জন্য একটি শান্তিচুক্তিই সর্বশেষ উপায় বলে এর আগেও বলেছেন। তবে চুক্তিটি কেমন হবে বা তাতে কী কী থাকা উচিত, এ ব্যাপারে কখনোই স্পষ্ট করে কিছু বলেননি।

ট্রাম্পের মতে, চুক্তিটিতে কী কী থাকবে বা সেটি কেমন হবে – বিষয়গুলো ইসরায়েল আর ফিলিস্তিনের নেতারা মিলে সরাসরি আলোচনা করেই ঠিক করে নেয়া ভালো।

ফিলিস্তিন আর ইসরায়েলের দ্বন্দ্বে শুধু ট্রাম্প নন, এর আগের মার্কিন প্রেসিডেন্টরাও ইসরায়েলের পক্ষেই একটু বেশি ঝুঁকেছেন। আর ট্রাম্প এক্ষেত্রে বরাবরই ঝুঁকেছেন আরেকটু বেশি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে ট্রাম্পকে ইসরায়েলের নিত্যনতুন জায়গা দখল করে বসতি স্থাপনের বিতর্কিত ইস্যুতে বেশ নমনীয় অবস্থানে দেখা গেছে।

বিবিসি জানায়, ১৯৬৭ সালে জেরুজালেমের পশ্চিম তীর ও পূর্বাঞ্চল দখল করে স্থাপিত ইসরায়েলি বসতিতে ৬ লাখেরও বেশি ইহুদির আবাস। ফিলিস্তিনিদের দাবি, ভূমিটি তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য নির্ধারিত ছিল, এলাকাটি তাদের। ওই বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও ইসরায়েল তা কখনোই মানেনি। বরং যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট হয়ে আরও বেশি ভূমি দখলে এগিয়ে গেছে।

Reneta

এবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেম ইস্যুতে মিশ্র সংকেতই দিয়েছেন। এমনকি ইসরায়েলে আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার কথাও সম্প্রতি বলেছেন তিনি। ট্রাম্পের এ সিদ্ধান্তে ইসরায়েল আনন্দিত হলেও ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসলামিক সম্মেলনডোনাল্ড ট্রাম্পফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT