চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৮, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে একজন মহিলা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার আটদিন পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে,জো বাইডেন গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছিলেন,যুক্তরাষ্ট্র মিশর ও অন্যান্য দেশের সাথে শক্রুতা বন্ধে কাজ করছে।

অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তৃতীয়বারের মতো নিন্দা প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদ থেকে অস্ত্রবিরতির আহ্বানের জন্য নরওয়ে, চীন ও তিউনিসয়ার নেতৃত্বে চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় এখনো তা ফলপ্রসূ হয়নি।

ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থানে তারা হতাশ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনে যে ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছিল, তার প্রতিফলন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘটছে না বলে জানান তিনি।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন ১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। আর হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ দশ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ বক্সের সামনে ‘রিমোট কন্ট্রোল চালিত’ বোমা উদ্ধার

পরবর্তী

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নিপীড়নের প্রতিবাদ বিডিজেএ’র

পরবর্তী
রোজিনা ইসলামকে হাসপাতালে দেখা যাচ্ছে, একজন নারীর সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নিপীড়নের প্রতিবাদ বিডিজেএ’র

নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT