চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী বেনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২১
আন্তর্জাতিক
A A

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আটদলীয় জোটের নেতা নাফতালি বেনেট। দুই বছরের জন্য দায়িত্ব নিয়েছেন বেনেট। প্রধানমন্ত্রী মেয়াদের বাকি দুই বছর দায়িত্ব পালন করবেন জোটের অপর নেতা ইয়াইর লাপিড। 

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কারসহ লাল ফিতার দৌরাত্ম্য কমাতে কাজ করবেন বলে জানিয়েছেন নাফতালি বেনেট।

গতকাল রোববার দেশটির পার্লামেন্ট নেসেটে আস্থাভোটে পরাজয়ের মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটলো। নেতানিয়াহুবিরোধী সরকার ১২০ আসনের পার্লামেন্টে মাত্র এক আসনে এগিয়ে সরকার গঠন করছে। এর মধ্য দিয়ে শুধু নেতানিয়াহুর শাসনের অবসান নয়, দুই বছরে চারটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া ইসরাইলের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটলো।

জোটের শর্ত অনুসারে, ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট ২০২৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত দেশ পরিচালনা করবেন। এরপর তিনি ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদের কাছে বাকি দুই বছরের জন্যে দায়িত্ব হস্তান্তর করবেন।

ইসরায়েলের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী লিকুদ পার্টির প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদলীয় নেতা হিসেবে পার্লামেন্টে থাকছেন।

রোববার জেরুসালেমে নেসেটে আস্থা ভোটে মাত্র একটি ভোট কম পেয়ে পরাজয়ের পর নাফতালি বেনেটের কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলান নেতানিয়াহু। ১২০ সদস্যের মধ্যে ৬০ জন নতুন জোটে আস্থা রাখেন আর ৫৯ জন ছিলেন নেতানিয়াহুর পক্ষের। বাকি একজন নেসেটে অনুপস্থিত ছিলেন। নেতানিয়াহু পরে বক্তৃতায় দৃঢ়প্রত্যয় নিয়ে বলেন, ‘আমরা আবার ফিরে আসব।’

Reneta

৪৯ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘আজ কোনো শোকের দিন নয়। গণতন্ত্রে একটি সরকারের পরিবর্তন হয়েছে শুধুমাত্র, এতটুকুই। আজ রাতে যারা বিজয় উদযাপন করবেন, আমি তাদেরকে বলব, অন্যের বেদনার দিনে উল্লাস নৃত্য করবেন না। আমরা একে অপরের শত্রু  নই, আমরা এক জনগোষ্ঠী।’

গত ২ জুন ইসরায়েলের রাজনীতিতে নতুন যুগের সূচনা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাতে আটটি দল জোট গঠনে ঐক্যবদ্ধ হয়। সময়সীমা শেষের আধা ঘণ্টা আগে তারা তাদের ঐক্যমতের নথি জমা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলের প্রধানমন্ত্রীনাফতালি বেনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT