কেবলমাত্র কথার কথা নয় বরং দূরপাল্লার মিসাইল, রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্মিলিত হামলায় ইসরায়েলিদের ঘুম হারাম করে রেখেছে লেবানন ভিত্তিক ইসলামী গোষ্ঠি হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলের মাটিতে হিজবুল্লাহর নজিরবিহীন রকেট হামলার পর ইয়েমেনের হুথি বাহিনির প্রধান মুখপাত্র ইহাইয়া সারিয়া ঘোষণা করেন, এবার থেকে কেবল একা নয় বরং ইরাকের ইসলামিক রেজিস্টেন্সের সাথে সম্মিলিতভাবে ইসরায়েলের মাটিতে যৌথ অভিযান চালাবে সংগঠনটি।







