ইসরায়েলী সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনির নাম মোহাম্মাদ জাকার্না। অপর জন হলেন খলিল আবু আবেদ। এক ইসরায়েলীকে ছুরিকাঘাত করতে যাওয়ার সময় জার্কানাকে গুলি করা হয় বলে অভিযোগ করেছে ইসরায়েল। আর এক সপ্তাহ আগে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া আবেদ হাসপাতালে মারা যান।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরের জালামেহ চেক পয়েন্টে ওই ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহতের নাম মোহাম্মাদ জাকার্না বলে খবরের সত্যতা নিশ্চিত করেছে।
গত মাসের শেষ দিকে আল-আকসা মসজিদে ইসরায়েলী সেনাদের অভিযানকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়। সহিংসতায় এ পর্যন্ত ৫৬ ফিলিস্তিনি ও আট ইসরায়েলী নিহত হয়েছে।







