ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদযাপনের দিন অর্থাৎ পহেলা বৈশাখের খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে ওই দিনের খাবার তালিকায় খিচুড়ির সাথে থাকবে বেগুন ভাজি, ডিম ও মুরগীর মাংস ভূনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলমান মৌসুমটি ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময়। এ জন্য এ বছর পয়লা বৈশাখের আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।







