কৃষি

ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন: মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী

ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন: মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী

জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকারের গৃহিত কর্মসূচির ফলে গত অর্থবছরে ইলিশ উৎপাদন প্রায় ৪ লাখ মেট্রিক টন বেড়েছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। জাটকা যথাযথভাবে সংরক্ষণ করা হলে আগামীতে ইলিশের উৎপাদন অনেক বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার থেকে শুরু হওয়া ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০১৭’ উপলক্ষে সকালে মৎস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস ও প্রাণীসম্পদমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ থেকে শুরু হওয়া  জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০১৭ চলবে ১৭ মার্চ পর্যন্ত। মৎস্য আহরণের সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্থ না হন, সেজন্য সরকার সকল পদক্ষেপ গ্রহণ করবে।

বিষয়:ইলিশ জাটকা জাটকা সংরক্ষণ সপ্তাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…