ইলিশের সরবরাহ পর্যাপ্ত, তা-ও চড়া দাম
বাজারে ইলিশ মাছের সরবরাহ ও দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর সবচেয়ে বড় মাছের আড়ৎ কারওয়ান বাজার জনতা মৎস মার্কেট। ভোরের আলো ফোটার সাথে সাথে চাঁদপুর-বরিশাল থেকে শত শত ইলিশ নামে এখানে। কেজিপ্রতি ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১০০ টাকা। দাম বাড়ার জন্য কেউ ভারতের ইলিশ রপ্তানির সুযোগ কেউবা ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধের ঘোষণার প্রভাব বলছেন। ২০১৯-২০ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছিলো ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন। মৎস উন্নয়ন কর্পোরেশন এবার ৬ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে।
রিপোর্টার: মাশরুর শাকিল
ভিডিও ধারণ: আব্দুল করিম
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






