ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ৬ বিশ্বশক্তি সমঝোতা চুক্তিতে পৌঁছলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব আগের চেয়ে আরো নিরাপদ হবে।
তবে চুক্তির বিরোধীতা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বোয়েনার। তিনি বলেছেন, এটা মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বন্ধের পরিবর্তে সারা বিশ্বে পরমাণু প্রতিযোগিতাকে আরো উসকে দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু এ চুক্তিকে আখ্যা দিয়েছেন ঐতিহাসিক ভুল বলে।
তবে জাতিসংঘ মহাসচিব বানকি মুন বলেছেন, চুক্তিটি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনতে সহায়তা করবে।
এ চুক্তির ফলে ইরানের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
তবে ইরান চুক্তির শর্ত অমান্য করলেও ৬৫ দিনের মধ্যে দেশটির ওপর আবার অবরোধ আরোপ করতে পারবে ৬ বিশ্বশক্তি।






