চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের মানবাধিকারবিষয়ক আইনজীবীর ৩৮ বছরের জেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের প্রখ্যাত মানবাধিকারবিষয়ক আইনজীবী নাসরিন সতৌদেহকে ৩৮ বছরের জেল ও ১৪৮টি দোররা মারার সাজা দিয়েছেন দেশটির আদালত। তার পরিবার এই সাজার কথা জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

নাসরিনের স্বামী ফেসবুকে তার সাজার কথা বলেছেন। তিনি জেলে থাকা নাসরিনের সঙ্গে কথা বলে সাজার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন।

তার আইনজীবী বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে তথ্য ছড়িয়ে দেয়া, ইরানের সর্বোচ্চ নেতার সমালোচনা ও গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয়েছে নাসরিনের বিরুদ্ধে।

মানবাধিকার সংগঠনগুলো তার এই সাজা ‘‘দুঃখজনক” বলে কঠোর সমালোচনা করেছে।

হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদকারী নারীদের প্রতিনিধিত্বকারী হিসেবে সুনাম রয়েছে নাসরিন সতৌদেহর।

Reneta

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী ফিলিপ লুথার বলেন, নারীর অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলার জন্য নাসরিন তার জীবন উৎসর্গ করেছেন। এটা সম্পূর্ণরূপে অপমানজনক যে ইরান কর্তৃপক্ষ মানবাধিকার কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি দিচ্ছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাসম্পন্ন শাখারভ মানবাধিকার পুরস্কারপ্রাপ্ত আইনজীবী নাসরিন সতৌদেহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানজেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT