চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানি প্রেসিডেন্টের সম্মানে নগ্ন ভাস্কর্য ঢাকলো ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চলমান ইতালি সফরকালে সেদেশের কিছু নগ্ন ভাস্কর্য ঢেকে দেওয়া হয়েছে।

ইতালির একটি মিউজিয়ামে বাণিজ্য চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট এবং ইটালির প্রধানমন্ত্রী নিজেদের মাঝে আলোচনা করেন। সেই মিউজিয়ামে কিছু নগ্ন ভাস্কর্য রাখা আছে।

এসব ভাস্কর্যগুলো দেখে ইরানের প্রেসিডেন্ট বিব্রত হতে পারেন, এমন আশঙ্কায় সেগুলো ঢেকে দেওয়া হয়।

অফিসিয়াল নৈশভোজের সময় সেখানে অ্যালকোহলও রাখবে না ইটালির সরকার। কারণ ইসলামী রাষ্ট্র ইরানে ধর্মীয় বিধান অনুযায়ী অ্যালকোহল পান নিষিদ্ধ।

ইরানের প্রেসিডেন্টের ধর্মীয় অনুভূতিকে সম্মান দেখানোর জন্য ইতালির সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ফ্রান্স সেগুলো অনুকরণ করবে না। বর্তমানে ইউরোপ সফরে থাকা ইরানের প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য ফ্রান্স।

অবরোধ উঠে যাওয়ার পর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে রুহানি এখন ইউরোপ সফর করছেন। এই সফরের মূল উদ্দেশ্য ব্যবসায়ীক সম্পর্ক বাড়নো।

ইতালির ব্যবসায়ীদের উদ্দেশ্যে রুহানি বলেছেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল দেশ। 

তিনি বলেন, ‘উগ্রপন্থা মোকাবিলার জন্য অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একমাত্র উপায়। বেকারত্ব সন্ত্রাসবাদের জন্ম দেয়।’

ইতালি সফরকালে ইরানের প্রেসিডেন্ট পোপ ফ্রান্সিসের সাথেও দেখা করেন। সন্ত্রাসবাদ মোকাবেলায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে কাজ করার জন্য ইরানের প্রতি আহবান জানান পোপ ফ্রান্সিস।

ট্যাগ: ইতালিহাসান রুহানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতন্ত্রের পুস্তকে বালিশ চাপা দিয়ে মার্ক্সবাদের চর্চা

পরবর্তী

যে কারণে মিডিয়াকে দায়ী করলেন আমির খান

পরবর্তী

যে কারণে মিডিয়াকে দায়ী করলেন আমির খান

পরিচ্ছন্নতা অভিযানে মিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT