চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে মসজিদে হামলা: আইএস-সেনাবাহিনী পাল্টাপাল্টি দোষারোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ইরাক

আকাশ থেকে তোলা বিধ্বস্ত মসজিদের ছবি

ইরাকের মসুল শহরের ‘গ্রেট মস্‌ক অব আল-নুরি’ উড়িয়ে দেয়ার ঘটনায় ইরাক-মার্কিন বাহিনী এবং জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) একে অপরকে দোষারোপ করছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার ভোরে বোমা মেরে বিখ্যাত এই মসজিদ আইএস উড়িয়ে দিয়েছে বলে দাবি করে ইরাকি সেনাবাহিনী।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, মসজিদ উড়িয়ে দেয়াটা হচ্ছে আইএসের ‘আনুষ্ঠানিকভাবে পরাজয় ঘোষণা’।

তবে ইরাক সরকারের এ দাবি অস্বীকার করেছে আইএস। তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে আইএস অভিযোগ করেছে, মসজিদটি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ধ্বংস হয়েছে।

অন্যদিকে ইরাকে দায়িত্বরত আরেক সিনিয়র মার্কিন কমান্ডার বলেছেন, আইএস যা ধ্বংস করেছে তা ছিল মসুল এবং ইরাকের অন্যতম সেরা সম্পদ।

মসুল অভিযানের ইরাকি কমান্ডার ইনচার্জ বলেছেন, তার সেনাদল মসজিদের ৫০ মিটার এলাকার মধ্যে যেতেই মসজিদে বিরাট বিস্ফোরণ ঘটে। এর মধ্য দিয়ে আইএস আরেকটি ঐতিহাসিক অপরাধ ঘটালো বলে উল্লেখ করেন তিনি।

Reneta

আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় মসুলের ওই গ্রেট মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদ কমপ্লেক্স এবং বিখ্যাত সেই মিনার প্রায় পুরোপুরি বিধ্বস্ত।

ইরাক
আল-নুরি মসজিদের বিখ্যাত হেলানো মিনার (ধ্বংস হওয়ার আগে)

২০১৪ সালে মসুলের ঐতিহ্যবাহী এই প্রাচীন মসজিদের বিখ্যাত হেলানো মিনার থেকেই আইএস প্রধান আবু বকর আল বাগদাদি তথাকথিত খিলাফতের ঘোষণা দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইরাকমসুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT