আন্তর্জাতিক

ইরাকের মরুভূমি থেকে ২৭ কাতারি অপহৃত

ইরাকের মরুভূমি থেকে ২৭ কাতারি অপহৃত

সৌদি আরব সীমান্তের কাছে ইরাকের সামাওয়াহ অঞ্চলের মরুভূমি এলাকা থেকে অন্তত ২৬ কাতারি শিকারিকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা।

সামাওয়াহ’র দুই পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার খুব ভোরে ওই শিকারিদের অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী বড় অভিযান শুরু করেছে বলেও জানায় তারা।

বিবিসি জানায়, কয়েক ডজন পিকআপ ট্রাকে করে এক দল অস্ত্রধারী সৌদি সীমান্তের সামাওয়াহ মরুভূমির বুসায়া এলাকায় শিকারিদের তাঁবু থেকে কমপক্ষে ২৭ জন কাতারি শিকারিকে তুলে নিয়ে গেছে।

এ ঘটনার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “অপহৃত কাতারি নাগরিকদের বিষয়ে বিস্তারিত জানতে এবং যত দ্রুত সম্ভব তাদের মুক্ত করতে কাতার কর্তৃপক্ষ ইরাক সরকারের সঙ্গে কাজ করবে।”

এজন্য তারা ইরাকের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছেন বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

এখন পর্যন্ত এ অপহরণের দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা প্রায়ই বড় আকারের গাড়ি বহর নিয়ে এ অঞ্চলে চলাফেরা করে।

বিষয়:ইরাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…