চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফান সেলিমের জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, আদালত
A A

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগের মামলায় হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আজকের এই আদেশের ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

গত ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ইরফান সেলিমকে এই মামলায় জামিন দেন। তবে সে জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গত ২৮ মার্চ চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান ইরফানের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। তবে সে স্থগিত আদেশ প্রত্যাহার চেয়ে গত ৮ এপ্রিল ইরফান সেলিম আবেদন করলে চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নিয়মিত আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। সে ধারাবাহিকতায় আজ এবিষয়ে শুনানির পর আদেশ দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

Banglabid

গত বছরের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধরের অভিযোগ ওঠে ইরফান ও তাঁর সহযোগীর বিরুদ্ধে। ঘটনার পরদিন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। সে মামলায় ইরফানসহ চারজন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দোকান ও শপিংমল খোলার প্রথম দিনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পরবর্তী

ফুসফুসের ৯০ ভাগ আক্রান্ত, রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে হায়দরাবাদ পৌছে দিলেন সোনু

পরবর্তী

ফুসফুসের ৯০ ভাগ আক্রান্ত, রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে হায়দরাবাদ পৌছে দিলেন সোনু

আসছে ‘ক্যাপ্টেন আমেরিকা ফোর'

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT