বিনোদন

ইরফান সাজ্জাদের সঙ্গে শবনম ফারিয়ার ‘অন্য পৃথিবী’

ইরফান সাজ্জাদের সঙ্গে শবনম ফারিয়ার ‘অন্য পৃথিবী’

মন দেওয়া নেওয়ার পর দুজন মানুষের মনস্তাত্ত্বিক নানা বিষয়কে কেন্দ্র করে নির্মিত হলো নাটক ‘অন্য পৃথিবী’। অভিনয় করেছেন সময়ের ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আহমেদ কামাল।

নাটকের গল্পে দেখা যাবে, ইরফান সাজ্জাদ ও তার বন্ধু আনন্দ খালেদ কক্সবাজারে অবকাশ যাপনে যান। তারা যে হোটেলে ওঠেন, সেখানে শবনম ফারিয়া তার পরিবার নিয়ে কয়েকদিন ধরেই আছেন। হঠাৎ একদিন হোটেল লবিতে ফারিয়া ও ইরফান সাজ্জাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়। যাকে বলে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’! সেই দুর্বলতা ক্রমশ ভালবাসায় রূপ নেয়।

উভয়ে তা অনুভব করলেও প্রকাশ করার সুযোগ পায় না। এভাবেই গল্পের রোমান্স ও রোমাঞ্চকর দৃশ্য এগিয়ে যায়। এদিকে ইরফান সাজ্জাদের ঢাকায় ফেরার জন্য তার বাবা মায়ের কাছ থেকে চাপ আসে। কিন্তু সে চাপ এড়িয়ে ফারিয়ার সঙ্গে থাকতে চায়। এরপর বিশেষ কারণ দেখিয়ে প্রেম ভালবাসা থেকে দূরে সরে যায় শবনম ফারিয়া। কিন্তু হাল ছাড়েনা ইরফান।

এরমধ্যেই ইরফানের বন্ধু আনন্দ খালেদ বাগড়া দেন ইরফান সাজ্জাদ-শবনম ফারিয়ার প্রেমে! এতেই শুরু হয় মনস্তাত্ত্বিক ঘটনার আরেকটি করুণ গল্প। বাকিটা জানতে হলে নাটকটি দেখতে বললেন আহমেদ কামাল। তিনি বলেন, আসছে ভালোবাসা দিবসে ‘অন্য পৃথিবী’ নাটকটি যে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

অ্যাড ফ্যাক্টরির ব্যানারে অন্য পৃথিবী নাটকে আরও অভিনয় করেছেন সানিতা, পীরজাদা হারুন প্রমুখ। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।

বিষয়:আনন্দ খালেদইরফান সাজ্জাদকক্সবাজারনাটকশবনম ফারিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…