বিনোদন

ইরফান-মানতাশার ‘কড়া লিকার’

মাতিয়া বানু শুকুর রচনা ও সাজ্জাদ সনির পরিচালনায় চ্যানেল আইয়ে শুক্রবারের টেলিছবি ‘কড়া লিকার’

প্রেমিক ও প্রেমিকা বনাম প্রকৃতি, সুন্দর দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা বনাম প্রকৃতি, সুন্দর দৃশ্যের মধ্যে, প্রেমের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এই শুক্রবার চ্যানেল আইয়ের বিশেষ টেলিছবি ‘কড়া লিকার’। যেখানে জুটি বেধে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনয়ে আসা মিম মানতাশা ও ছোটপর্দার জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ।

করোনার কারণে দীর্ঘসময় ঘরবন্দি থাকলেও গত মাস থেকে অভিনয়ে ফিরেছেন মানতাশা। এরই মধ্যে দুটি কাজ করেছেন করেছেন তিনি। যার একটি দেখানো হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে। খণ্ড নাটকটির নাম ছিলো ‘জিনের বাদশা’।

টেলিছবি ‘কড়া লিকার’ এ মিম মানতাশাকে দেখা যাবে একজন সুপার মডেলের ভূমিকায়। মডেল ও অভিনেত্রী বলেন, চরিত্রটির মাধ্যমে কিছু মেসেজ দর্শকের সামনে উপস্থাপন করা হবে। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

চ্যানেল আইতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ‘কড়া লিকার’। মাতিয়া বানু শুকুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাজ্জাদ সনি। এতে অভিনয় করেছেন আরো অভিনয় করেছেন কায়েস চৌধুরী, রেহানা আক্তার প্রমুখ।

বিষয়:ইরফান সাজ্জাদ কায়েস চৌধুরী মিম মানতাশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…