চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানকে নিয়ে বিচলিত বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৮
বিনোদন
A A
ইরফান খান

৫ মার্চ হঠাৎ করেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বলিউড নায়ক ইরফান খান জানিয়েছিলেন তিনি এক বিরল রোগে আক্রান্ত। এরপরই শুরু হয় তার ‘বিরল রোগ’ নিয়ে নানান গুঞ্জন।

ইরফান ভক্তদের অনুরোধ করেছিলেন নিজ থেকে কিছু ধারনা না করতে, সময় হলে নিজেই জানাবেন। কিন্তু, সেই টুইটের পর থেকেই শুরু হয় নানা রকম অনুমান।

কয়েকটি গণমাধ্যম নিজেদের মত বলেও দেন যে ইরফানের ব্রেন ক্যান্সার হয়েছে! আর সেটি বেশ খারাপ পর্যায়েই আছে। আবার ফেব্রুয়ারির শেষের দিকে বেশ কিছু উৎস থেকে জানা গিয়েছিল ইরফান খানের জন্ডিস হয়েছে, যে কারণে বন্ধ আছে তাঁর সিনেমার শুটিং।

এবার ইরফানের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন করণ জোহর, সোনম কাপুর সহ বলিউডের অনেক তারকাই। ইরফানের ভক্তদের কাছে তাঁদের সবার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত ইরফান নিজে বা পরিবার থেকে কিছু না জানালে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে যেন বেশি ঘাঁটাঘাঁটি না করা হয়।
চ্যানেল আই অনলাইন- ইরফানকে নিয়ে রাজা সেনের টুইট
ইরফানকে নিয়ে রাজা সেনের টুইট

 

রাজা সেন টুইট বার্তায় লিখেছেন, ‘ইরফান আমাদের অনুরোধ করেছেন তার স্বাস্থ্য নিয়ে কিছু অনুমান না করতে। আমরা কি সেটাকে শ্রদ্ধা জানাতে পারি না? এটি একজন মানুষের জীবনের প্রশ্ন, খবরের শিরোনাম নয়। তিনি কিছু না বলা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিৎ। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন ইরফান, এখনও অনেক কিছু জয় করা বাকি আপনার’।

রাজার এই টুইটকে সমর্থন জানিয়ে তা শেয়ার করেছেন সোনম কাপুর ও নিমরাত কর। এছাড়া করণ জোহরও টুইটারে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে স্পর্শকাতরতার হেরে যাওয়ার সমালোচনা করেছেন। ভালোবাসার মাধ্যমে মানবতাকে জয়ের আহ্বান জানিয়েছেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানকরণ জোহরসোনম কাপুর
শেয়ারTweetPin4

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT