বিনোদন

ইরফানকে টম হ্যাংকসের ক্ষুদে বার্তা

ইরফানকে টম হ্যাংকসের ক্ষুদে বার্তা

ড্যান-ব্রাউনের বিশ্ব বিখ্যাত থ্রিলার উপন্যাস ইনফার্নো নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এতে এক সঙ্গে অভিনয় করছেন অস্কার জয়ী হলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা টম হ্যাংকস এবং বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান।

এই বিষয়ে ইরফান খানকে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছেন টম হ্যাংকস। সেখানে তিনি লিখেছেন, তার মতে এটাই হবে সবচে মজার চলচ্চিত্র কেনোনা বিশ্বকে রক্ষার মিশনে তারা একসঙ্গে কাজ করেছেন।

এই চলচ্চিত্রে ইরফান এবং টমকে কয়েকটি দৃশ্যে একসঙ্গে দেখা যাবে।

ইরফান ওই চলচ্চিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে বুদাপেস্টে গিয়ে পৌঁছেছেন। এখানে তাকে উপন্যাসের প্রভোস্ট চরিত্রে দেখা যাবে।

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘দ্যা ভিঞ্চি কোড’ চলচ্চিত্র সিরিজের তৃতীয় চলচ্চিত্র এটি। মুক্তি পাবে ২০১৬ সালের ১৪ অক্টোবর।

বিষয়:ইরফান খান টম হ্যাংকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…