চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুল-রিয়াদের ব্যাটে আশা জাগানিয়া সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর ধারাবাহিক ধাক্কা অব্যাহত। পরে লিটন-মুশফিকে সামাল। আবার বিপর্যয়। সেখান থেকে হঠাৎ সুযোগ পাওয়া ইমরুল লড়লেন রিয়াদের সঙ্গে। বাংলাদেশ পেল ২৪৯ রানের লড়াইয়ের সংগ্রহ।

এশিয়া কাপে সুপার ফোরের এই ম্যাচে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নামে। দ্রুত ফিরে যান ওপেনার শান্ত এবং তিন নম্বরে নামা মিঠুন। লিটনকে নিয়ে মুশফিক গড়েন ৬৩ রানের জুটি। পরে রিয়াদ-ইমরুল যোগ করেন আরও ১২৮ রান।

শান্ত ফেরেন পঞ্চম ওভারের শেষ বলে। আফতাব আলমকে হাফভলি বানিয়ে কাভার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। কানায় লেগে উঠে যায় পয়েন্টের আকাশে। ওখানে ছিলেন রহমত শাহ। বলে চোখ রেখে তালুবন্দি করেন। ১৮ বলে ৬ করে ফিরতে হয় শান্তকে।

পরের ওভারের তৃতীয় বলে মিঠুনকে ফেরান মুজিব উর রহমান। টার্ন করে ভেতরে ঢোকা বল ঠিকমতো সামলাতে ব্যর্থ হন মিঠুন। প্যাডে লাগলে আম্পায়ার আঙুল উঁচু করে দেন। রিভিউ না নিয়েই ১ রানের মাথায় পথ ধরেন ডানহাতি এ ব্যাটসম্যান।

এরপর মুশফিক-লিটন ৬৩ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন রশিদ খান। অফস্টাম্পের এক বলে সামনে ঝুঁকে সুইপ করেন। ঠিক মতো ব্যাটে না লাগলে চলে যায় স্লিপে। ইহসানুল্লাহ অনায়াসে সেটি ধরে ফেলেন। আগের তিন ম্যাচে ১৩ রান করা লিটন এদিন ৪৩ বলে ৪১ করে ফেরেন। একই ওভারের শেষ বলে সাকিব (০) রানআউট হয়ে বিদায় নেন।

২১তম ওভারের পঞ্চম বলে পথ ধরেন মুশফিক। ইমরুল কায়েস লেগসাইডে বল ঘুরিয়ে একপা-দুইপা করে ক্রিজে থেকে যান। মুশফিক ততক্ষণে অনেকটা পথ চলে আসেন। সেখান থেকে আর ফিরতে পারেননি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪৪ রান করা মুশফিককে ফিরতে হয় ৫২ বলে ৩৩ রান করে।

Reneta

রিয়াদ অর্ধশতক তুলে নেন ৫৯ বলে। বিদায় নেন ৮১ বলে ৭৪ রান করে। বিদায় নেয়ার আগে ইমরুলকে নিয়ে অনেকটা পথ পাড়ি দেন।

৪৭তম ওভারে আফতাব আলমের একটি সাদাসিধে শর্ট বলে অফসাইড দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সোজা পয়েন্টে ধরা পড়েন।

রিয়াদ ফিরে গেলে মাশরাফীকে (১০) নিয়ে ইমরুল আরও ২১ রান যোগ করেন। পরে মিরাজকে নিয়ে যখন শেষ করেন, তখন দলের স্কোর ২৪৯। ইমরুল শেষ পর্যন্ত ৮৯ বলে ৭২ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT