চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুল কায়েসের অর্ধশতক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক পূর্ণ করেছেন। ভারতের বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে ৭৫ বলে ৫১ রান করেন তিনি। অপরপ্রান্তে ব্যাট করছেন টেস্টের ব্যাটিং-বিস্ময় মমিনুল হক। এই জুটির আগ্রাসি ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশের রানের সংগ্রহ খুব দ্রুতই এগিয়ে চলছে। এরেই মধ্যে ২২ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০৩ রান।

এর আগে বৃষ্টির বাধায় সাময়িকভাবে স্থগিত থাকার পর আবারো মাঠে গড়ায় বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটির চতুর্থ দিনে খেলা। বৃষ্টিবিঘ্নতার আগে আজ চতুর্থ ‍দিনের খেলায় ১২ ওভার ৪ বল খেলা হয়েছিলো। যাতে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছিলো ১ উইকেট হারিয়ে ৫৫ রান।

এর আগে দিনের শুরুতেই হোঁচট খায় টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র ১৯ রান করেই রবিচন্দ্রন অশ্বিনের বোলে স্ট্যাম্পিং এর শিকার হয়ে আউট হন। উইকেটকিপার ঋদ্ধিমান সাহা তামিমের স্ট্যাম্প ভেঙ্গে দেয়ার আগে তামিম ২১ বল খেলেন।

নিজের সহজাত মারকুটে ব্যাটিংই করছিলেন তামিম ইকবাল। তামিমের ১৯ রানের ছোট ইনিংসটিতে রয়েছে ৩ টি দৃষ্টিনন্দন চারের মার। চতুর্থ দিন বাংলাদেশের পক্ষে উদ্বোধন করতে নেমেছিলেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।

এর আগে চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাড়িয়েছিলো ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দু’দিনে বৃষ্টি বাধার পর তৃতীয় দিনের প্রথম সেশনে ৩৭ ওভার নির্বিঘ্নে খেলা হয়। তবে লাঞ্চ-বিরতির পর বৃষ্টির কারণে ৩ দফায় বন্ধ হয় ম্যাচ।

Reneta

তৃতীয় দিনে যে ৪৭ ওভার খেলা হয়েছে তাতেই ভারতের ৬টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসান ৪টি এবং জুবায়ের ২টি উইকেট নেন। ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ১৯৫ বলে ১৭৩ রান করেন শিখর। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করা ভারতীয় ওপেনার মুরালি বিজয় ১৫০ রান করে আউট হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT