চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইমরুলের বাজে আউট আর সামির বোলিং পার্থক্য গড়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে:  শেষ ওভারে ড্যারেন স্যামির ৩২ রান নেয়াকে হারের কারণ হিসেবে দাঁড় করাতে নারাজ কুমিল্লার পেসার আল-আমিন হোসেন। তিনি বরং প্রতিপক্ষ পেসার মোহাম্মদ সামির ৯ রানে চার উইকেট আর সতীর্থ ইমরুল কায়েসের আউটকে ম্যাচ হারার পেছনে দায়ী করছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আল-আমিন বলেন, ‘একটা ওভারে ৩০/৩২ হতেই পারে। ওদের বোলারদের ইকোনমিও ১০’র উপরে। শুধু সামি ৪ ওভারে ৯ রান দিয়েছে। আমার কাছে মনে হয় ও-ই পার্থক্যটা গড়ে দিয়েছে।’

সামির এমন বোলিংয়ের দিনে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন ইমরুল (০)। আম্পায়ার আউট দেয়ার পর ইমরুলকে নাখোশ হতে দেখা যায়। এই আউটকে ‘বাজে আউট’ মন্তব্য করে আল-আমিন বলেন, ‘স্টাম্প মিস করতো। ইমরুল ইনফর্ম ব্যাটসম্যান। বিগ স্কোরের ম্যাচগুলো একটা-দুইটা আউট পার্থক্য গড়ে দেয়।’

ইমরুলের আউটকে ঠিক কী কারণে বাজে বলছেন, এমন প্রশ্নের জবাবে আল-আমিন বলেন, ‘আমার কাছে মনে হয় বলটি পাঁচ কিংবা ছয় নম্বর স্টাম্পে হিট করতো!’

এদিন মাঠের দুই আম্পায়ার ছিলেন বাংলাদেশের আনিসুর রহমান এবং মোর্শেদ আলী খান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৮৫ রান তোলে রাজশাহী। ইনিংসের শেষ ওভারে সাইফের কাছ থেকে ৩২ রান আদায় করেন ড্যারেন স্যামি। বিপিএলের ইতিহাসে এক ওভারে এটি সবচেয়ে বেশি রানের নজির। সাইফ শেষ ওভারে এমন বল করলেও আল-আমিনকে পাশে পাচ্ছেন, ‘ও কিন্তু শুরুতে ভালো বল করেছে। এমন মাঝে মাঝে হতেই পারে। ও নিশ্চয়ই কামব্যাক করবে।’

Reneta

কুমিল্লার রশীদ খান দেশে ফিরে যাচ্ছেন। দুর্দান্ত বল করতে থাকা রশীদকে ছাড়তে হলেও হতাশ হচ্ছে না দলটি। আল-আমিনের কথায় সেটাই বোঝা গেল, ‘ও প্রতিদিন চার ওভারে ২০’র কম রান দিচ্ছে। চলে যাচ্ছে বলে দুনিয়া তো আর থেমে থাকতে পারে না।  ব্যাকআপ বোলার যেমন ক্রেমার এবং আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুজিবুল আছে। সব মিলিয়ে আমরা ভালো একটা সাইড। ও দলের সঙ্গে অনেক দিন ছিল, মিস করবো অবশ্যই। তবে যারা আছে তারাও নিশ্চয়ই ভালো করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আমিনবিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT