চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের ফিরতে আরও তিন সপ্তাহ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৮ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দল যখন হায়দরাবাদে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে, ইমরুল কায়েস তখন মিরপুরের জিমনেশিয়ামে। ঊরুর চোট থেকে মুক্তি পেতে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ করে যাচ্ছেন। আর জিমের টেলিভিশনের পর্দায় বারবার চোখ আটকে যাচ্ছে তার। চোটে না পড়লে থাকতে পারতেন একাদশেই।

ভারতের মাটিতে ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশ প্রথমবার টেস্ট খেলতে নেমেছে। এমন ম্যাচে দলে থাকতে না পারার আফসোস হয়তো তাড়িয়ে ফিরছে ইমরুলকে। হতাশ হয়ে থেমে যাওয়ারও সুযোগ নেই তার। মার্চে শ্রীলঙ্কা সফরে পূর্নাঙ্গ সিরিজ বাংলাদেশের। তার আগেই ফিট হতে হবে এই বাঁহাতি ওপেনারকে।

পুনর্বাসন প্রক্রিয়ার সকল ধাপ শেষ করে পুরোপুরি ফিট হয়ে উঠতে এই বাঁহাতির অবশ্য আরও তিন সপ্তাহ সময় লেগে যাবে। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান।

ঠিক এক সপ্তাহ পর নেটে ব্যাটিং শুরু করবেন ইমরুল। আগামী ৩ থেকে ৪ দিন জিমে ফিটনেস নিয়ে হালকা প্ররিশ্রম করবেন তিনি। এরপর সাইক্লিং, রানিং। সবশেষে ব্যাটিং।

ফিটনেসের উন্নতি প্রত্যাশা অনুযায়ী এগোলে বিসিএলের শেষ দুটি রাউন্ডেও খেলার সম্ভাবনা আছে ইমরুলের। যদি উন্নতির গ্রাফটা দ্রুত হয়, তাতে হয়তো পঞ্চম রাউন্ডেই দেখা যাবে তাকে। বিসিএলের পঞ্চম রাউন্ড শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। আর ষষ্ঠ ও শেষ রাউন্ড মাঠে গড়াবে ৪ মার্চ।

নিউজিল্যান্ড থেকে ঊরুর চোট নিয়ে দেশে ফিরেছিলেন ইমরুল। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে কিছুটা উন্নতি হলে দলের সঙ্গে ভারত সফরে যান তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংও করেন। পরে ফিল্ডিং করতে গিয়ে ঊরুতে আবারো চোট পেলে দেশে ফিরে আসতে হয় এই ওপেনারকে। ইমরুলের বদলি হিসেবে ভারতে উড়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুল কায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT