চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমের ছয় আসনে ২১ লাখ ভোটারের ৪৮ প্রার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন লটারির মাধ্যমে যে ছয়টি আসন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য বেছে নিয়েছে, সেসব সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আর এই ছয় আসনে ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন ভোটার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ছয়টি আসনের ৮৪৫টি কেন্দ্রের ৫ হাজার ৩৮টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএম এ কোনো ত্রুটি দেখা দিলে তা মোকাবেলায় বিকল্প হিসেবে চাহিদার দ্বিগুণ পরিমাণ ইভিএম প্রস্তুত রাখা হবে।

আগামী ৩০ ডিসেম্বর ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ইভিএমে ভোট হবে।

ইভিএমে ভোট হওয়া আসনগুলোর মধ্যে রংপুর-৩ আসনে প্রার্থী ৯ জন, খুলনা-২ আসনে ৭ জন, সাতক্ষীরা–২ এ ৬ জন, ঢাকা-৬ এ ৮ জন, ঢাকা-১৩ তে ১০ জন এবং চট্টগ্রাম-৯ এ ৮ প্রার্থী জনসহ ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী।

নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ইভিএম ব্যবহারের যোগ্য বিবেচিত ৪৮টি আসন বাছাই করেছিল। তার মধ্যে থেকে শহরাঞ্চলের ছয়টি আসনকে গত ২৬ নভেম্বর দ্বৈবচয়নের ভিত্তিতে চূড়ান্ত করা হয়।

Reneta

ছয়টি আসনে সর্বমোট ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন ভোটার রয়েছে। এর মধ্যে ঢাকা-৬ আসনে মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ৩১৫ জন, ঢাকা-১৩ তে ৩ লাখ ৭২ হাজার ৭৭৫ জন, চট্টগ্রাম-৯ এ ৩ লাখ ৯০ হাজার ৪৩১ জন, রংপুর-৩ এ ৪ লাখ ৪১ হাজার ৬৭ জন, খুলনা-২ এ ২ লাখ ৯৪ হাজার ১১৬ জন, সাতক্ষীরা-২ এ ৩ লাখ ৫৬ হাজার ২৪৬ জন।

নির্বাচন কমিশন জানায়, সেনাবাহিনীর টেকনিক্যাল কোরের সদস্যরা এবং নির্বাচন কমিশনের দক্ষ লোকজন ইভিএম পরিচালনা করবে।

ইসি সূত্র জানায়, ইভিএম’র প্রতিটি ভোট কক্ষে একটি করে ইভিএম থাকবে। কোনো ধরনের ত্রু টি দেখা গেলে ‘স্ট্যান্ডবাই’ থাকবে তিনটি করে ইভিএম।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, প্রতিটি কেন্দ্রে গড়ে পাঁচটি ভোটকক্ষ থাকে। ৪০০-৫০০ ভোটারের জন্য প্রতি ভোট কক্ষে থাকবে একটি করে ইভিএম। কোনো ধরনের ত্রু টি দেখা গেলে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রাখা হবে তিনটি করে ইভিএম।

তিনি বলেন, এই হিসাবে ছয় কেন্দ্রে ভোটের জন্য কমপক্ষে সাড়ে চার হাজার ইভিএম লাগবে। এর দ্বিগুণের বেশি প্রস্তুত রাখা হবে জরুরি প্রয়োজনে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভিএমএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT