চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

রোববার থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইবি প্রশাসন। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে করবে ২২ জন ভর্তিচ্ছু।

দুই দিনব্যাপী এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে ইবি ক্যাম্পাস। সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে আলপনা ও সড়কের দুই পাশের গাছে চুনকাম করা হয়েছে। মাঠ-ঘাট থেকে ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ভর্তি পরীক্ষায় ৩৩টি বিভাগে ২২৭৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৮ হাজার ৭১৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১৯৯৬ জন, ‘বি’ ইউনিটে ১০৩৫টি আসনের বিপরীতে ২১২০৮ জন, ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৭১৪৭ জন এবং ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ১৮৩৬৮জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রতিদিন চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, ২য় শিফট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা, ৩য় শিফট দুপুর ২টা থেকে ৩টা এবং ৪র্থ শিফট বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত।

পরীক্ষার প্রথমদিন রোববার ১ম শিফটে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ২য় শিফটে ‘মানবিক ও সামাজিক বিজ্ঞান’ অনুষদ এবং ‘আইন ও শরিয়াহ’ অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫, ৩য় শিফটে ০৭১৫৬ থেকে ১৪৩১০ এবং ৪র্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার ১ম শিফটে ‘ব্যবসায় প্রশাসন’ অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ২য় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫, ৩য় শিফটে রোল ০৭১৫৫ থেকে ১৪৩১০ এবং ৪র্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Reneta

ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর ১২০ নম্বরের পরীক্ষায় এমসিকিউ অংশে ৬০ ও লিখিত পরীক্ষায় থাকবে ২০ নম্বর। এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে থাকবে (২০+২০=৪০) নম্বর।

এমসিকিউ অংশে নেগেটিভ মার্কস থাকলেও লিখিত অংশে কোন নেগেটিভ মার্কস থাকবে না। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্নর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, সম্পূর্ণ নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছি। আশা করছি দেশের যে কোনো প্রান্তের লোক-জন এসে সম্পূর্ণ নিরাপদে সততা ও স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে যেতে পারবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT