চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদত বললেন…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মাঠে ফিল্ডিং করছেন, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টি- কোনো সংস্করণেই নিউজিল্যান্ডে জয় ছিল না বাংলাদেশের। কিউই ডেরা যেন হয়ে উঠেছিল দূর আকাশের তারা! অসাধ্য সাধন করা হয়ে গেছে। সাধনকারী নায়কদের সেরা নায়কের নাম ইবাদত হোসেন।

কিউই দ্বিতীয় ইনিংসে ধ্বংসলীলা চালিয়েছেন ইবাদত। ৬ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচসেরা তারকার মুখে আগামীর আশাবাদ আর প্রত্যয়।

‘গত ২১ বছরে নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ও ভাইরা (খেলোয়াড়রা) জয় পায়নি। আমরা লক্ষ্য স্থির করে রেখেছিলাম, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাবো। তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের আগামী প্রজন্ম এখন তাদের হারাতে অনুপ্রেরণা পাবে।’

Banglabid

সাদা পোশাকের ম্যাচটিতে নামার আগে ইবাদত বল হাতে ছিলেন মলিন। একাদশে তাকে রাখা নিয়েও ছিল সমালোচনা। প্রথম ইনিংসে প্রতিপক্ষকে রানের সুযোগ করে দেয়ায় সেটি বেড়েছিল। প্রতিপক্ষকে ধরাশায়ী করার পর বোলিং কোচ ওটিস গিবসনের ভূমিকার কথাও মনে করিয়ে দিলেন তিনি।

‘গত দুই বছর ধরে আমি ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। ঘরের কন্ডিশন সবসময়ই ফ্ল্যাট উইকেটের হয়ে থাকে। আমরা এখনও শিখছি কীভাবে বোলিং, বিদেশের কন্ডিশনে রিভার্স সুইং করতে হয়। স্টাম্পের উপরে আঘাত করার চেষ্টা করছি। আমার সফলতার জন্য একটু ধৈর্য ধরতে হবে।’

উইকেট পাওয়ার পর স্যালুট জানিয়ে উদযাপন, এটিকে বহু আগেই নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন ইবাদত। সেটি নিয়ে প্রশ্ন শুনে মুখে ছড়িয়ে পড়ল হাসি।

Reneta

‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক, তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেট পর্যন্ত এটি একটি দীর্ঘ গল্প ছিল। ক্রিকেট উপভোগ করছি, বাংলাদেশ ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতজয়লিডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের ‘অভিনন্দন’, তামিমের ‘টুপি খোলা অভিনন্দন’

পরবর্তী

ম্যাচের ভাবনায় রাতে ঘুমাতে পারেননি মুমিনুল

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ভাবনায় রাতে ঘুমাতে পারেননি মুমিনুল

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT