চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতেখারের ‘ড্রাইভার’ মোশাররফ, যাত্রী মাহি-সজল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২১
বিনোদন
A A

ইফতেখার চৌধুরীর সিনেমা মানেই অ্যাকশন আর মারকাটারি থ্রিলার দৃশ্য। দেহরক্ষী, রাজত্ব, অগ্নি, বিজলি পরিচালনা করে এই নির্মাতা নিজের সিগনেচার চিনিয়েছেন। এবার ইফতেখার বানাতে যাচ্ছেন ‘মাইন্ড গেমিং’ গল্পে ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’।

যেখানে অভিনয় করবেন মোশাররফ করিম, মাহিয়া মাহি, সজল, আমান রেজাসহ অনেকে। ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে ‘ড্রাইভার’ এর শুটিং শুরু হবে। এতে মোশাররফ করিমকে একজন ড্রাইভার ও মাহিকে দেখা যাবে যাত্রীর চরিত্রে। এই দুজনের মধ্যে চমক নিয়ে হাজির হবেন সজল।

পরিচালক বললেন, সজলের চরিত্রটি এখনই জানাতে চাই না। টুইস্ট নষ্ট করতে চাই না। তাছাড়া কাজটি বড় আয়োজনের।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইফতেখার চৌধুরী বলেন, আমার কাজগুলো মানেই দর্শকরা মনে করেন ফাটাফাটি অ্যাকশন। কিন্তু ড্রাইভার হবে ঠিক উল্টো! তবে এটি পুরোপুরি থ্রিলার গল্পের কাজ। মিনিটে মিনিটে সাসপেন্স ক্রিয়েট করবে। মাইন্ড গেমিং কিছু ব্যাপার থাকবে। এ বছরেই দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি পাবে ৯০ মিনিট ব্যাপ্তীর ‘ড্রাইভার’।

‘ড্রাইভার’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। তার আরেক সিনেমা ‘মুক্তি’র ক্লাইমেক্স সিন বাকি।

তিনি বলেন, প্যান্ডামিকের কারণে এখনও সিনেমা হলের অবস্থা ভালো না। ফিল্ম মেকার হিসেবে বসে না থেকে নতুন মাধ্যম ওটিটির জন্য কাজ করতে চেয়েছি। দর্শক এই মাধ্যম থেকে কাজগুলো উপভোগ করছে। আমার বিশ্বাস দর্শক বড়পর্দায় আমার কাজ যেভাবে উপভোগ করেছেন, ওয়েব ফিল্ম হিসেবে ড্রাইভারও পছন্দ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিআবদুন নূর সজলইফতেখার চৌধুরীওটিটিদেহরক্ষীবিজলিমাহিমাহিয়া মাহিমোশাররফ করিমরাজত্বলিড বিনোদনসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

জিতেও বার্সার বিদায়, সেমিতে অ্যাটলেটিকোর সঙ্গী লিভারপুলকে হারানো পিএসজি

এপ্রিল ১৫, ২০২৬

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT