চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতার আয়োজনে নানা পদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৫
অন্যান্য
A A

সারাদিন রোজা রাখার পরে ইফতারের আয়োজনে ভিন্ন আইটেম রাখলে পরিবারের সবার আনন্দ বেড়ে যায় দ্বিগুন। কারণ একি আইটেম খেতে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কারো ভালো লাগে না। তাই মুখের স্বাদের জন্য দরকার হয় কিছু ভিন্ন রকম আইটেম। এই যেমন ইফতারের অন্যতম আকর্ষণ শাহী হালিম। আর তার সঙ্গে থাকতে পারে মজাদার নুডুস পাকোড়া।তবে ইফতারে হৃদয়কে পরিতৃপ্তি করতে খেতে পারেন ভিন্ন রকম লেবু-কলা লাচ্ছি।

মজাদার শাহী হালিম

উপকরণ

পাঁচমিশালি ডাল ২ কাপ, গম ১ কাপের চার ভাগের ১ কাপ, পোলাওর চাল ১ কাপের চার ভাগের ১কাপ, গরু বা খাসির মাংস এক কেজি, হলুদ ও মরিচের গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, কাঁচা মরিচ কুচি ৩-৪টি, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চাচম, শুকনো মরিচ আস্তো ২টি, লেবু স্লাইন ১টি, লেবুর রস পরিমান মতো, বিট লবণ পরিমাণ মতো, তেজপাতা ২-৩টি, তেল চার টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

প্রথমে গম ভেজে গুঁড়ো করে পানিতে ভিজিয়ে রাখুন, পাঁচমিশালি ডাল ৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।এরপর একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে একে এক সব উপকরণ দিয়ে হালকা কষিয়ে নিন। সামান্য কষানো হলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে সেদ্ধ করুণ। মাংস সেদ্ধ হয়ে আসলে তাতে একে পাঁচমিশালি ডাল,ভেজানো গম এবং পোলাওর চাল দিয়ে দিন। এরপর সামন্য পরিমাণে বিট লবণ শুকনো মরিচ এবং হামিল মসলা দিয়ে অল্প আঁচে রান্না করুণ। হালিম হয়ে গেলে তার উপরে পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, আদা কুচি, লেবুর রস, কাঁচা মরিচ দিয়ে গরম গরম ইফতারের টেবিলে পরিবেশন করুণ মজাদার শাহী হালিম।

Reneta

ভিন্ন স্বাদের নুডুলস পাকোড়া

উপকরণ

নুডুলস ১ প্যাকেট, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ৩-৪টি, ধনেপাতা কুচি আধা কাপ, গাজর, আলু, টমেটো, ক্যাপসিকাম কুচি আধা কাপ করে, লবণ পরিমাণ মতো, ময়দা বা আটা, এক কাপ, গোল মরিচ গুঁড়ো স্বাদমতো, তেল ভাজার জন্য।

 প্রস্তুত প্রণালি

প্রথমে নুডুলস ভালো করে সেদ্ধ করে নিন।এরপর গাজর ও আলু সেদ্ধ করুণ। একটি পাত্রে এরপর সেদ্ধ করা নডুস, গাজর ও আলু ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে একে একে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাচা মরিচ কুচি পরিমানমতো লবণ গোল মরিচ গুঁড়ো এবং ময়দা বা আটা দিয়ে ভালো করে মিশ্রনটি মাখিয়ে নিন। মিশ্রনটি ভালো করে মাখানো হলে গোল ও চ্যাপ্টা আকৃতির সাইজ বানান।এরপর গরম ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে নিন। ইফতারের টেবিলে গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুণ মজাদার ভিন্ন স্বাদের নুডুলস পাকোড়া।

ঠাণ্ডা লেবু-কলার লাচ্ছি

উপকরণ

পাঁকা কলা ২টি, টক দই ১কাপ, মধু ৪ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, বরফ কুচি, প্রয়োজন মতো পানি।

প্রস্তুত প্রণালি

প্রথমে কলা ছোট ছোট করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে একে একে কলা, টক দই, মধু, কাজু বাদাম বাটা,লেবুর রস, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

শরবত গ্লাসে লেবু-কলা লাচ্ছি ঢেলে পরিমানমতো বরফ কুচি দিয়ে দিয়ে ইফতারের সময় পরিবেশন করুণ ঠাণ্ডা লেবু-কলা লাচ্ছি শরবত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবাররমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT