চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু সবজি কাটলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ৩০, জুন ২০১৫
অন্যান্য
A A

কাটলেট এমন একটি আইটেম যা পরিবারের ছোট-বড় সব সদস্যই খুব পছন্দ করে। আর ইফতারে এই কাটলেট তৈরি করলে প্রতিদিনের পেঁয়াজু, বেগুনির আইটেমে যেমন আসবে নতুনত্ব তেমনি স্বাদেও আসবে ভিন্নতা। খুব কম তেল লাগে আর বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা হয় বলে সারাদিন রোজা রাখার পর এই সবজি কাটলেট শরীরের জন্য খুব উপকারি। ইফতারের আগে ঘরে থাকা বিভিন্ন সবজি দিয়ে খুব ঝটপট তৈরি করা যায় এই সবজি কাটলেট। আবার মেহমান আসলে খুব দ্রুত এই সবজি কাটলেট তৈরি করে ইফতারে এই লোভনীয় ও সুস্বাদু আইটেম দিয়ে অবাক করে দিতে পারবেন তাদের। যেভাবে তৈরি করবেন এই সবজি কাটলেট-প্রয়োজনীয় উপকরণ: ১ কাপ আলু কুঁচি, ১/২ কাপ বরবটিু কুঁচি, ১/২ কাপ গাজর কুঁচি, ১/২ কাপ পেঁপে কুঁচি, ১/২ কাপ পেঁয়াজ কুঁচি, ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১/২ টেবিল চামচ লালমরিচ গুঁড়ো, ২টেবিল চামচময়দা, ১/২কাপ ময়দা ৩/৪ কাপ পানি দিয়ে গোলানো, লবণ স্বাদ মতো, তেল পরিমাণমতো, ব্রেড ক্রাম্বস।শীতের দিনে এর সঙ্গে বাঁধাকপি কুঁচিও দেয়া যায়(১ কাপ)।

প্রস্তুত প্রণালী: প্রথমে ফ্রাইপেনে ২ টেবিল চামচ তেল নিয়ে তা গরম করে তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে ১ মিনিট ভালোভাবে নাড়তে হবে। এরপর সব সবজি তেলে দিয়ে ঢেকে দিতে হবে। ১০ থেকে ১২ মিনিট ধরে সবজিগুলো সিদ্ধ করতে হবে। মাঝখানে ৫ মিনিট পর সবজি একবার নেড়ে দিতে হবে। সবজি যদি ফ্রাইপেনে লেগে যায় তাহলে সামান্য একটু পানি দিলেই হবে। এখন সবজিতে লাল মরিচ ও হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিতে হবে।সবজি ও মসলা ভালোভাবে মিশানোর জন্য এতে ২টেবিল চামচ ময়দা ছিটিয়ে ভালোভাবে নাড়তে হবে। এতে করে সবজি থেকে বের হওয়া পানি ময়দা শোষণ করে নিবে। চুলোয় থাকায় অবস্থাতেই চটি দিয়ে সবজিগুলা ভালোভাবে ম্যাস করে নিতে হবে(ভর্তার মত চটকে ফেলতে হবে)।মিশ্রণটি নামিয়ে কিচুক্ষণ ঠান্ডা করতে হবে। এর পর অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল বা ওভাল শেপের কাটলেট তৈরি করতে হবে। এবার কাটলেটগুলো পানি দিয়ে গোলানো ময়দায় চুবিয়ে ব্রেড ক্রাম্বস চুবাতে হবে।এরপর আরেকটি ফ্রাইপেনে তেল নিয়ে গরম করে কাটলেট গুলো ভাঁজতে হবে। বাদামী হয়ে আসলে কাটলেট নামিয়ে ফেলতে হবে। এইভাবেই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর সবজি কাটলেট। এই সবজি কাটলেট খেতে যেমন অসাধরণ তেমনি খুব কম তেল লাগে বলে শরীরের জন্যও অনেক উপকরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT