চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে বাড়তি স্বাদ মজাদার পাস্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৫
অন্যান্য
A A

সারাদিন রোজা রাখার পর ইফতারের আইটেমে যদি থাকে ইটালিয়ান খাবার তাহলে তো কোনো কথা নেই। বেশি পরিমাণ সস, চিজ দিয়ে ভরপুর ইটালিয়ান পাস্তা ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষের খুব পছন্দের। তাই ইফতারের আয়োজনে পাস্তা আইটেম রাখলে মন্দ হয় না। এটা স্বাস্থ্যসম্মত ও প্রচুর কার্বোহাইড্রেড সম্মৃদ্ধ।

তাই বাইরের ভাজাপোড়া না খেয়ে পরিবারের সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার ইটালিয়ান পাস্তা।

টমেটো দিয়ে ডেলিসিয়াস ইটালিয়ান পাস্তা

উপকরণ: পাস্তা ৩০০ গ্রাম, রসুন ৩ থেকে ৪ কোয়া, পাঁকা টমেটো ৩ টি, পেয়াজ কুচি এক টেবিল চামচ, বরবটি ১ কাপ, গাজর কুচি ১ কাপ, তেল প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ কুচি স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি হাড়িতে পানি দিয়ে গরম করে পাস্তা সেদ্ধ করে নিন। দেখবেন সেদ্ধ যেনো বেশি না হয়। এরপর আরেকটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে  রসুন কুচি লালচে করে ভেজে নিন। এরপর টমেটো দিয়ে নেড়ে নিন। তারপর একে এক পেঁয়াজ কুচি, বরবটি, গাজর কুচি, মরিচ কুচি ও পরিমাণ মতো লবন দিয়ে অল্প আঁচে রান্না করুণ।

পাস্তা হয়ে আসলে নামিয়ে ফেলুন। ইফতারের আগে পাস্তার উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। আরও বেশি কালারফুল করতে চাইলে সেদ্ধ ডিম কুচি উপরে ছিটিয়ে দিয়ে গরম গরম টমেটো সস বা ধনেপাতা সস দিয়ে উপভোগ করুন মজাদার টমেটো দিয়ে ইটালিয়ান পাস্তা।

Reneta

চিকেন পাস্তা উইথ হোয়াইট সস

উপকরণ: পাস্তা ২৫০ গ্রাম, মুরগীর হাড় ছাড়া মাংস ১ কাপ (ছোট টুকরো করে কাটা) মাঝারি আকারের চিংড়ি আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, হোয়াইট সস ৫-৬ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চিমটি, তেল ২ টেবিল চামচ, চিজ কুচি পরিমাণ মতো, গাজর, ক্যাপসিকাম ও বাধাকপির কুচি পরিমাণ মতো, লবণ স্বাদমতো।

হোয়াইট সস তৈরির উপকরণ: মাখন ৬০ গ্রাম, মিহি রসুন কুচি ১ চা চামচ, তরল দুধ ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, কালো গোলমরিচ গুড়া অল্প পরিমাণ।

প্রস্তুত প্রণালি: সবজিগুলো আধা সেদ্ধ করে রাখতে হবে। চিংড়ি পরিস্কার করে সস মাখিয়ে রাখতে হবে। এরপর লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে মুরগির টুকরোগুলো ভালোভাবে ভেজে নিন। তারপর সবজিগুলো দিয়ে দিন। সামন্য টেস্টিং সল্ট দিলে নাড়াচাড়া করুন। হয়ে গেলে পাস্তা ঢেলে কিছুক্ষণ রান্না করুন। একটু রান্না হয়ে গেলে চিজ ও হোয়াইট সস দিয়ে নাড়াচাড়া করুণ। চিজ গলে আসলে ইফতারের আগে গরম গরম পরিবেশন করুন চিকেন পাস্তা উইথ হোয়াইট সস।

মজাদার ফ্রুট পাস্তা

উপকরণ: আধা কাপ পাস্তা, ১ টেবিল অলিভ ওয়েল, আধা কাপ কালো আঙ্গুর, এক কাপের চার ভাগের এক কাপ সবুজ আঙ্গুর, এক কাপ লাল আপেল, আধা কাপ শশা,  আধা কাপ ক্যাপসিকাম, পরিমাণ মতো লেটুস পাতা, আধা কাপ কিউব করে কাটা আনারস, দই আধা কাপ, ফ্রেস ক্রিম এক কাপ, চিনি সামান্য পরিমাণ, লবণ পরিমাণ মতো এবং এক টেবিল চামচ কমলার রস।

প্রস্তুত প্রণালি: প্রথমে গরম পানিতে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। পাস্তা বেশ নড়ম না হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। হয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এপর পাস্তায় অলিভ ওয়েল মাখিয়ে নিন। তারপর বড় একটি ডিসে পাস্তার সঙ্গে একে একে ফ্রুটগুলো মিশিয়ে নিন।

এরপর দই ফ্রেশ ক্রিম যোগ করে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ফ্রুট সালাদ জমে আসলে এর উপরে আবার একটু দই ও ফ্রেশ ক্রিম ও কমলার রস দিয়ে দিন। ইফতারের সময় ছোট-বড় সবাইকে নিয়ে উপভোগ করুন মজাদার ফ্রুট পাস্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবাররমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT