চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে প্রাণ জুড়াবে ঠান্ডা ক্যারামেল কাস্টার্ড পুডিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৫
অন্যান্য
A A

রোজায় গত কয়েকদিন ধরে গরমে সবার একটু কষ্ট হচ্ছে। আর এই গরমে ইফতারে রোজকার ভাজা পোড়া আইটেমের সঙ্গে ঠান্ডা কোনো মিষ্টি আইটেম সত্যিই সবার প্রাণ জুড়াবে। সারাদিন রোজা রাখার পর শরীরে আনবে প্রশান্তি। আর কম সময়ে ঘরেই তৈরি করা যায় এমন ঠান্ডা ও সুস্বাদু মিষ্টি খাবারের ক্ষেত্রে ক্যারামেল কাস্টার্ড পুডিং’র কোনো জুড়ি নেই। পরিবারের সব সদস্যই পছন্দ করবে এই সুস্বাদু মিষ্টি আইটেমটি। আর ইফতারে আনবে বাড়তি স্বাদ। যেভাবে তৈরি করবেন এই ক্যারামেল কাস্টার্ড পুডিং-৯০ গ্রাম চিনি+১/৪ কাপ চিনি, ১ টেবিল চামচ

কাস্টার্ড পাউডার,১ লিটার দুধ, ৫টি ডিম, ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স।

প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে তা মৃদু আঁচে জাল দিতে হবে। দুধ ঘন হতে থাকার সময় অন্য একটি পাত্রে ডিম ভেঙ্গে নিয়ে এর সঙ্গে ভ্যানিলা এসেন্স, চিনি, কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে ফেটতে হবে। দুধ নামিয়ে ডিমের মিশ্রণে অর্ধেক দুধ দিয়ে আবার ভালোভাবে ফেটাতে হবে। কারণ গরম দুধে ডিম জমে যেতে পারে। ফেটানোর পর বাকি দুধটুকুও দিয়ে ভালো করে ফেটাতে হবে। দুধ ও ডিমের মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। সেই সময় একটি ননস্টিক পেন গরম করে তাতে ১/৪ কাপ চিনি দিয়ে সামান্য একটু পানি দিতে হবে। চিনি গরম পেনে গলে সোনালি রং’র আঠালো যে মিশ্রণে পরিণত হয় তাকেই ক্যারামেল বলে। ক্যারমেল তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

এবার যে পাত্রে পুডিং তৈরি করা হবে সেই পাত্রে ক্যারামেল ঢেলে ১০ থেকে ১৫ মিনিট সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। ক্যারামেল ঠান্ডা হলে এর ওপর দুধ-ডিমের মিশ্রণটি ঢালতে হবে। চুলায় একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে পুডিং এর পাত্রটি রাখতে হবে।এরপর ২০ থেকে ২৫ মিনিট ধরে পুডং বেক করতে হবে।

যদি ওভেনে পুডিং তৈরি করা হয় তাহলে আগে ওভেনকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রিহিট করে নিতে হবে।

এবার একটি ট্রেতে পানি নিয়ে তাতে পুডিং’র মিশ্রণ ভর্তি পাত্রটি বসাতে হবে। ক্যারামেল কাস্টার্ড পুডিং’র নিচেও যেন ভালোভাবে তাপ লাগে তাই ট্রেতে পানি নেয়া হয়। এবার ওভেনে ট্রেটি বসিয়ে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে। তারপর ওভেন থেকে পাত্রটি বের করে যত্নসহকারে পুডিং রাখতে হবে। একটু ঠান্ডা হলেই ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু ক্যারামেল কাস্টার্ড পুডিং। 

ট্যাগ: রমজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত বার্নিকাট

পরবর্তী

স্বাধীনতা দিবসে আমেরিকানদের ভাবনা

পরবর্তী

স্বাধীনতা দিবসে আমেরিকানদের ভাবনা

নয় বছরেও নাগরিক সুবিধা বাড়েনি শরীয়তপুর পৌরসভায়

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT