চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে গরম গরম চিকেন শর্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৫
অন্যান্য
A A

প্রতিদিনই তো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া হয়। রোজকার এতো সব আইটেমে একটু না হয় ভিন্নতা আসুক একদিন। আর বৃষ্টির দিনে এমনিতেই মন চায় একটু ঝাল ঝাল কাবাব ও মাংস জাতীয় খাবার খেতে। তাই ইফতারে অনেক পদ তৈরি না করে একদিন শুধু চিকেন শর্মা দিয়েই ইফতার করতে পারেন অনায়াসে।

অনেকে ভাবতে পারেন, সারাদিন রোজা রেখে শুধু একটি শর্মা খেলে কী পেট ভরবে? তাদের জন্য জানিয়ে রাখা ভালো ঘরে তৈরি একটি চিকেন শর্মা যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর। যা একটি খেলেই পেটপূর্তি হয়ে যাবে। যেভাবে তৈরি করবেন চিকেন শর্মা-
শর্মার পুরের জন্য প্রয়োজনীয় উপকরণ: ২০০ গ্রাম হাড় ছাড়া মুরগীর মাংস, ৩ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ চা চামচ টমেটো সস, আধা চা চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/৪ চা চামচ আদা বাটা, আধা টেবিল চামচ লবণ।
পুরের প্রস্তুত প্রণালী: প্রথমে মুরগীর মাংস পাতলা ও লম্বা করে কেটে পিস পিস করতে হবে। একটি পাত্রে সব মসলা, ভিনেগার, টকদই, টমেটো সস, লেবুর রস, অলিভ অয়েল, লবণ নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই মিশ্রণে মুরগীর পিসগুলো ভালোভাবে মিশিয়ে একটি প্লাস্টিক প্যাকেটে ২ ঘণ্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে। ২ ঘন্টা পর ফ্রাইপ্যানে অলিভ অয়েল দিয়ে গরম করে মাংসের পিসগুলো ভালো করে ৬ থেকে ৮ মিনিট ধরে ভেজে নামিয়ে রাখতে হবে।
শর্মার জন্য গার্লিক সসের উপকরণ: বড় সাইজের ২টি রসুন, ১/৩ কাপ ঠান্ডা দুধ, ৩/৪ কাপ ঠান্ডা তেল, ১ চা চামচ হোয়াইট ভিনেগার, ১ টেবিল চামচ লেবুর রস, ১/২ চা চামচ লবণ।
প্রস্তুত প্রণালী: প্রথমে ব্লেন্ডারে তেল ছাড়া সব উপকরণ নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর তেল দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে শর্মার জন্য গার্লিকসস।
শর্মার রুটির জন্য প্রয়োজনীয় উপকরণ: ২ কাপ ময়দা, ১/৪ কাপ চিনি, ১/৪ কাপ পাউডার দুধ, ১/৪ কাপ সূর্যমুখী তেল, ১/৪ কাপ লবণ ছাড়া মাখন, ১ চা চামচ লবণ, ১চা চামচ বেকিং পাউডার, ২ টেবিল চামচ ইস্ট, ১ কাপ পানি।
প্রস্তুত প্রনালী: একটি পাত্রে পানি ছাড়া সব উপকরণ এক সঙ্গে নিয়ে ভালো করে বিট করতে হবে। এরপর এর সঙ্গে পানি দিয়ে আবার ভালো করে বিট করতে হবে। যখন ময়ান তৈরি হয়ে যাবে তা একদম নরম ও বাউন্সি হবে। এবার ময়ানটি ৩০ মিনিটের জন্য একটি পাত্রে প্লাস্টিকের পেপার দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপর ছোট ছোট করে লেচি কেটে গোল গোল রুটি বানিয়ে নিতে হবে। ফ্রাইপ্যান গরম করে রুটিগুলো সেঁকে নিতে হবে।
শর্মার প্রস্তুত প্রণালী: এবার শর্মার রুটিতে গার্লিক সস ভালো করে মাখিয়ে শর্মার পুর ভিতরে দিয়ে রুটিগুলো রোল করে ফেলতে হবে। একটি ফ্রাইপ্যানে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে প্যান গরম করে নিন। প্যানে শর্মাগুলো হালকা করে ভেজে উঠিয়ে ফেলতে হবে। ব্যাস ঘরেই তৈরি হয়ে যাবে নরম ও একটু ঝাল শর্মা।
এইভাবে ইফতারে পরিবেশন করুন ভিন্ন স্বাদের নতুন আইটেম চিকেন শর্মা। পরিবারের সবাই পছন্দ করবে এই সুস্বাদু শর্মা। আর বৃষ্টির দিনে তো এর জুড়ি মেলা ভার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানরোজার খাবার
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT